মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী

‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’

সীমু দা
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৬:০৫ পূর্বাহ্ন
%E2%80%98%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%89%E0%A6%95%E0%A7%87 %E0%A6%97%E0%A7%81%E0%A6%AE %E0%A6%95%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BF %E0%A6%95%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87%E0%A6%93 %E0%A6%A6%E0%A7%87%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BE

বিএনপি সরকার কাউকে গুম করেনি এবং ভবিষ্যতেও কাউকে গুম করতে দেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে নতুন গুম আইনের মাধ্যমে মানবাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব বলেও মন্তব্য করেছেন তিনি।


রোববার (৩০ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত আন্তর্জাতিক গুম দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।


তিনি বলেন, গুমের ঘটনায় শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই। বরং জুলাইয়ের ঘটনাকে ‘জঙ্গি হামলা’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। এটি বিশ্বব্যাপী লজ্জাজনক ঘটনা বলেও মন্তব্য করেন তিনি।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের গণতন্ত্রকামী মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ। একই সঙ্গে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার নিশ্চিত করা হবে।


নিজে গুমের শিকার হওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘নিজে গুমের শিকার হওয়ার পর এই আইন দুর্বল হোক, সেটা কী চাইতে পারি?’ তিনি আরও বলেন, বিএনপি সরকার কাউকে গুম করেনি এবং কাউকে গুম করতেও দেবে না।


বিরোধী দলের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক বর্জন ও ওয়াকআউট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওয়াকআউট কোনো সমাধান নয়। সব বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা উচিত। কোনো কিছু না বলে বা না শুনে ওয়াকআউট করলে জাতি তাদের বক্তব্য থেকে বঞ্চিত হবে।


তিনি আরও বলেন, জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধন করা হবে। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে।


নতুন গুম আইন আগের তুলনায় আরও শক্তিশালী করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ আইনের মাধ্যমে মানবাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব। গুমের শিকার ব্যক্তিরা মামলা করলে সরকার তাদের ন্যায়বিচার নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করবে বলেও জানান তিনি।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By