মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০০

সীমু দা
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
%E0%A7%A8%E0%A7%AA %E0%A6%98%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A1%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%AE%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0 %E0%A7%AB%E0%A7%A6%E0%A7%A6

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।


বুধবার (২৬ আগস্ট) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।


ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩১ জন, লালবাগে ৪০ জন, ওয়ারীতে ৫৮ জন, মতিঝিলে ৬৩ জন, তেজগাঁওয়ে ৭১ জন, মিরপুরে ১৩৬ জন, গুলশানে ৫৭ জন, উত্তরা বিভাগে ৩২ জন, গোয়েন্দা বিভাগে ১০ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে দুজন রয়েছেন।


অভিযান চলাকালে চারটি মোটরসাইকেল, চারটি সিএনজি, পাঁচটি ভুয়া নম্বর প্লেট, ১ হাজার ২৬৬টি ভারতীয় শাড়ি, দুটি মনিটর ও আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ছাড়া চুরির কাজে ব্যবহৃত ১৬টি ডালি, আটটি চাবি, একটি কাটার কাঁচি ও একটি ছিটকিনিও উদ্ধার করেছে পুলিশ।


মাদকবিরোধী অভিযানে ২৬ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ৭ হাজার ২১২টি ইয়াবা, ৫ দশমিক ৫ গ্রাম হেরোইন এবং ৪৪০ বোতল এসকাফ সিরাপ (ফেনসিডিল) উদ্ধার করা হয়েছে।


ডিএমপি আরও জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তার ৫০০ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By