মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী

বনানীতে স্লিপার বাস মালিকদের অবৈধতার বৈধতা দাবি

সীমু দা
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৬:৪০ পূর্বাহ্ন
%E0%A6%AC%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AC%E0%A7%88%E0%A6%A7%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AC%E0%A7%88%E0%A6%A7%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF

সারাদেশে চলাচলরত স্লিপার বাসের বৈধতার দাবিতে রাজধানীর বনানী সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির নেতাকর্মীরা।


রোববার (২৩ আগস্ট) দুপুর ১টা ১০ মিনিটের দিকে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর দপ্তরের সামনের সড়ক অবরোধ করেন তারা। এতে বনানী থেকে মহাখালীগামী যানবাহনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন। এ সময় ঘটনাস্থলে পুলিশ সদস্যদের উপস্থিত থাকতে দেখা যায়।


এর আগে মালিক সমিতির নেতারা সাংবাদিকদের কাছে তাদের দাবিগুলো তুলে ধরেন। তাদের দাবির মধ্যে রয়েছে—আদালতে মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগে স্লিপার বাসের বিরুদ্ধে কোনো ধরনের বলপ্রয়োগ বা নিষেধাজ্ঞা না দেওয়া, এ খাতে বিনিয়োগ ও শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষা করা, আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে স্লিপার বাস পরিচালনার জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং ফিটনেস ও রুট পারমিট সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধান করা।


এ ছাড়া আইনি প্রক্রিয়া চলাকালে অযৌক্তিক জরিমানা, তল্লাশি ও গাড়ি আটক বন্ধ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বিআরটিএর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্লিপার বাসকে কার্যকর নিয়ন্ত্রক কাঠামোর আওতায় আনার দাবিও জানিয়েছেন তারা।


সমিতির নেতারা জানান, স্লিপার বাস খাতে শত শত কোটি টাকা বিনিয়োগ রয়েছে। এই পরিবহনসেবার সঙ্গে চালক, হেলপার, সুপারভাইজার ও মেকানিকসহ হাজারো শ্রমিকের জীবিকা জড়িত। বিকল্প ব্যবস্থা ছাড়া স্লিপার বাস চলাচল বন্ধ করা হলে মালিক ও শ্রমিকরা আর্থিক সংকটে পড়বেন।


তারা আরও জানান, স্লিপার বাস চলাচল নিয়ে হাইকোর্টে রিট পিটিশন নং-১২৯০/২০২৫ বিচারাধীন রয়েছে। তাই মামলাটির চূড়ান্ত নিষ্পত্তির আগে স্লিপার বাসের বিরুদ্ধে কোনো ধরনের বলপ্রয়োগ বা নিষেধাজ্ঞা না দেওয়ার দাবি জানিয়েছেন তারা।


মালিক সমিতির নেতারা বলেন, স্লিপার বাস বন্ধ না করে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এর কারিগরি ও নিরাপত্তাবিষয়ক কাঠামো নির্ধারণ করা প্রয়োজন। এ জন্য বিআরটিএর কাছে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি ফিটনেস ও রুট পারমিটের জটিলতাগুলো দ্রুত সমাধানেরও দাবি জানানো হয়েছে।


তারা বলেন, আইন ও সরকারি বিধিবিধান মেনে চলতে তারা প্রস্তুত। তবে আধুনিক এই পরিবহনসেবা বন্ধ না করে সংশ্লিষ্ট অংশীজন ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে একটি কার্যকর নিয়ন্ত্রক কাঠামো প্রণয়ন করা উচিত।


এ সময় স্মারকলিপি দিতে যান বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির সভাপতি আফতাব উদ্দিন মাসুদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবুসহ সংগঠনের আরও কয়েকজন নেতা।


এ বিষয়ে ডিএমপির ট্রাফিক মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার ইশরাকুল কবীর বলেন, স্লিপার কোচের মালিক ও কর্মচারীরা বাস চলাচলের অনুমোদনের দাবিতে বনানী সেতু ভবনের সামনের সড়কে আন্দোলন করছেন। বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By