মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী

বঙ্গভবনে মির্জা ফখরুল, গার্ড অব অনার প্রদান

সীমু দা
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%AD%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE %E0%A6%AB%E0%A6%96%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B2 %E0%A6%97%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1 %E0%A6%85%E0%A6%AC %E0%A6%85%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%A8

রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ও শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রীতি অনুযায়ী সেখানে তাকে অভ্যর্থনা জানানো হয় এবং দেওয়া হয় গার্ড অব অনার।


রোববার (২৩ আগস্ট) মির্জা ফখরুল ইসলামের ব্যক্তিগত কর্মকর্তা ইউনুছ আলী ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।


জানা গেছে, রোববার বেলা ১১টার দিকে বঙ্গভবনে পৌঁছান মির্জা ফখরুল। এ সময় নির্ধারিত প্রটোকল অনুযায়ী তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়। পরে রাষ্ট্রপতি হিসেবে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এর মধ্য দিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে তার নিয়মিত দাপ্তরিক কার্যক্রমও শুরু হলো।


এর আগে গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে তিনি শপথ গ্রহণ করেন। শপথের মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন তিনি।


পরদিন শনিবার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। এর মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার রাষ্ট্রীয় কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।


এর আগে ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By