মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

হাওরবাসীর গল্পে রুনা খান | Amar Bangla BANGLADESH

সীমু দা
শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১:৫০ অপরাহ্ন
%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%93%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%97%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%87 %E0%A6%B0%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8 Amar Bangla BANGLADESH

‘হালদা’ ও ‘ছিটকিনি’র পর নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী রুনা খান। তার নতুন সিনেমার নাম ‘জলপবন’। বর্তমানে সিনেমাটির শুটিংয়ে সুনামগঞ্জের হাওর এলাকায় অবস্থান করছেন তিনি।


তরুণ নির্মাতা রাজন তালুকদারের পরিচালনায় চলতি মাসের ১৫ তারিখ থেকে শুরু হয়েছে সিনেমাটির দৃশ্যধারণ। পুরো মাসজুড়েই হাওর এলাকায় শুটিং চলবে বলে জানা গেছে।


‘জলপবন’ নির্মিত হচ্ছে হাওর অঞ্চলের মানুষের জীবনযাপন ও তাদের দীর্ঘ প্রতীক্ষার গল্পকে কেন্দ্র করে। সিনেমাটিতে ‘নিরালা’ নামের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রুনা খান। চরিত্রটি তার কাছে ভালো লাগার কারণেই সিনেমাটিতে যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী।


গণমাধ্যমকে রুনা খান বলেন, হাওর অঞ্চলের মানুষের জীবন ও তাদের নানা অভিজ্ঞতার গল্প উঠে আসবে ‘জলপবন’-এ। নিজের চরিত্রটিও তার কাছে বেশ আকর্ষণীয় মনে হয়েছে। সিনেমাটি দর্শকদের ভালো লাগবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।


সিনেমাটিতে রুনা খানের সঙ্গে অভিনয় করছেন তরুণ অভিনেতা সুশান্ত পৃথ্বীরাজ ও সামিউল হক। পাশাপাশি অন্যান্য শিল্পীদের অভিনয় নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন রুনা খান।


অন্যদিকে শুটিংয়ের ব্যস্ততার মধ্যেই মুক্তির অপেক্ষায় রয়েছে রুনা খান অভিনীত একাধিক সিনেমা। এর মধ্যে রয়েছে জাহিদ হোসেন পরিচালিত ‘লীলা মন্থন’। এছাড়া মাসুদ পথিকের ‘বক’ এবং কৌশিক শংকর দাসের ‘দাফন’ সিনেমা দুটিও মুক্তির তালিকায় রয়েছে।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By