বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা

রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার

সীমু দা
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৬:২৮ পূর্বাহ্ন
%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AA%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন ও ভোট গণনার পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।


বুধবার (১৯ আগস্ট) নির্বাচন কমিশন (ইসি) ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।


সিইসি বলেন, ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত হতে যাওয়া এই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দেশ-বিদেশে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সাবেক রাষ্ট্রপতি মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করায় নির্বাচনটি বাড়তি গুরুত্ব পেয়েছে। তবে নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে কমিশনের কোনো ঘাটতি নেই। নির্বাচনকে স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (২০ আগস্ট) নির্ধারিত সময় অনুযায়ী বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান সিইসি।


তিনি জানান, ভোটগ্রহণ শুরুর পর প্রথমে বর্তমান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করবেন। এ সময়ের পুরো কার্যক্রম বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।


এরপর সংসদ সদস্যদের অংশগ্রহণে ভোট গণনা শুরু হবে। ভোট গণনা থেকে শুরু করে চূড়ান্ত ফলাফল ঘোষণা পর্যন্ত কার্যক্রমও বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। গণনা শেষ হওয়ার পরপরই আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে এবং একই দিন প্রয়োজনীয় গেজেট প্রকাশ করা হবে।


সিইসি জানান, সংসদ ভবনে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হবে। ভোটের সময় ব্যালটে ভোটারের নাম এবং কাকে ভোট দেওয়া হচ্ছে, তা উল্লেখ থাকবে। এভাবে উন্মুক্ত প্রক্রিয়ায় সংসদ সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।


মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রসঙ্গে এএমএম নাসির উদ্দিন বলেন, সরকারি দল বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী ড. অলি আহমদ বীর বিক্রমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ফলে এই দুই প্রার্থীর মধ্য থেকেই সংসদ সদস্যরা নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করবেন।


নির্বাচনে জাতীয় সংসদের ৩৪৯ জন প্রতিনিধি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By