মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী

পিংক বাস ট্রলকারীদের ওপর নিলয়ের ক্ষোভ

সীমু দা
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৪:৩৫ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%82%E0%A6%95 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8 %E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B2%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%93%E0%A6%AA%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%8B%E0%A6%AD

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় অভিনেতা নিলয় আলমগীর। ব্যক্তিজীবনের নানা মুহূর্ত, ছবি-ভিডিও এবং নিজের মতামত নিয়মিতই ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। এবার নারীদের জন্য চালু হওয়া ‘পিংক বাস’ নিয়ে সামাজিক মাধ্যমে ট্রল ও নেতিবাচক মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন এই অভিনেতা।


বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে পিংক বাস নিয়ে ট্রলকারীদের সমালোচনা করেন নিলয়। তিনি লেখেন, ‘পিংক বাসকে নিয়ে ফান করবে, ট্রল করবে—এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু কারা করবে? বাসের হেল্পার এবং ড্রাইভার। কোন কোন ড্রাইভার আর কোন কোন হেলপার? সব ড্রাইভার আর হেলপার না।’


ট্রলকারীদের উদ্দেশে কড়া ভাষায় নিলয় আরও বলেন, ‘খুবই নিম্নশ্রেণির, অশিক্ষিত, নোংরা মন-মানসিকতার হেলপার, ড্রাইভার যারা। যারা ফেসবুকে এটা নিয়ে মজা নিচ্ছে, ধরে নেন তারাই সেই ধরনের নিম্নশ্রেণির হেলপার আর ড্রাইভার।’


সামাজিক বিভিন্ন ইস্যুতে এর আগেও নিজের অবস্থান জানিয়েছেন নিলয় আলমগীর। অন্যায়, অসঙ্গতি কিংবা বিতর্কিত কোনো বিষয় সামনে এলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত প্রকাশ করতে দেখা যায় তাকে। এবারও পিংক বাস নিয়ে সামাজিক মাধ্যমে চলা ট্রল ও নেতিবাচক মন্তব্যের প্রতিবাদ জানালেন তিনি।


গত ১৮ আগস্ট নারীদের জন্য চালু করা হয় ‘পিংক বাস’ সার্ভিস। চালুর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই উদ্যোগ নিয়ে নানা ধরনের ট্রল ও সমালোচনা দেখা গেছে। তবে একই সময়ে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার উদ্যোগ হিসেবে পিংক বাসকে স্বাগত জানিয়েছেন অনেকে।


আমার বাঙলা/ রাব্বি












আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By