বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সর্বশেষ
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪

আমির হামজার ওপর হামলায় উদ্বেগ

সীমু দা
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ২:১৪ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%93%E0%A6%AA%E0%A6%B0 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%87%E0%A6%97

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজার গাড়িবহরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।


শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এ হামলার ঘটনা ঘটে। কুষ্টিয়া জেলা জামায়াতের পক্ষ থেকে এ হামলার জন্য গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের দায়ী করা হয়েছে।


ঘটনার নিন্দা জানিয়ে মিয়া গোলাম পরওয়ার একটি বিবৃতি দেন। পরে শনিবার দিবাগত রাতে জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে বিবৃতিটি প্রকাশ করা হয়।


বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, আমির হামজাকে হত্যার উদ্দেশ্যে তার গাড়িবহরে অতর্কিত ও বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এতে আমির হামজা, তার পরিবারের সদস্য, সফরসঙ্গীসহ মোট সাতজন গুরুতর আহত হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।


তিনি বলেন, পুলিশের উপস্থিতিতে একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর এ ধরনের পরিকল্পিত হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরও ইঙ্গিত দেয়।


বিবৃতিতে বলা হয়, সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কার কথা আমির হামজা আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছিলেন। এরপরও ঘটনাস্থলে পুলিশের নিষ্ক্রিয়তা ও নীরব ভূমিকা দুঃখজনক বলে মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার।


তিনি আরও বলেন, পুলিশ সময়মতো সতর্ক ও কার্যকর ভূমিকা নিলে হামলাকারীরা এমন ঘটনা ঘটানোর সুযোগ পেত না।


জামায়াতের সেক্রেটারি জেনারেল হামলায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে কুষ্টিয়ায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে নিরপেক্ষ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By