মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী

হাসপাতালে ভর্তি শ্বেতা তিওয়ারি | Amar Bangla BANGLADESH

সীমু দা
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%AD%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%A4%E0%A6%BF%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF Amar Bangla BANGLADESH

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। ‘কসৌটি জিন্দেগি কি’ খ্যাত এই অভিনেত্রীর শারীরিক অবস্থা কিছুটা উদ্বেগজনক হওয়ায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা।


সামাজিক যোগাযোগমাধ্যমে শ্বেতার দ্রুত সুস্থতা কামনা করছেন অনুরাগীরা। এরই মধ্যে তার অসুস্থতার খবর এমন সময়ে সামনে এলো, যখন নতুন একটি রিয়েলিটি শো নিয়ে ব্যস্ত থাকার কথা ছিল অভিনেত্রীর।


আগামী ১৩ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম ‘প্রাইম ভিডিও’-তে মুক্তি পাওয়ার কথা করণ জোহরের রিয়েলিটি শো ‘দ্য ট্রেইটর্স’-এর দ্বিতীয় সিজন। এতে ২১ জন প্রতিযোগীর চূড়ান্ত তালিকায় রয়েছেন শ্বেতা তিওয়ারিও।


তবে শো শুরুর ঠিক আগে হাসপাতালে ভর্তি হওয়ায় তার অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সুস্থ হয়ে তিনি আদৌ শুটিং বা শোয়ের কার্যক্রমে যোগ দিতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।


সম্প্রতি শোয়ের একটি প্রচারণামূলক ভিডিওতে নিজের ব্যক্তিগত জীবনের নানা তিক্ত অভিজ্ঞতা নিয়ে কথা বলতে দেখা গেছে শ্বেতাকে। সেখানে তিনি দাবি করেন, কীভাবে নিজের স্বামীর পরকীয়ার বিষয়টি হাতেনাতে জানতে পেরেছিলেন।


শ্বেতার এমন মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই তার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এর মধ্যেই তার সাবেক স্বামী রাজা চৌধুরীর একটি সাক্ষাৎকারও সামনে আসে।


সেখানে রাজা শ্বেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। তাদের দাম্পত্য জীবন চলাকালে অভিনেত্রী অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বলেও দাবি করেন তিনি। দীর্ঘদিন নীরব থাকার পর নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিতেই তিনি মুখ খুলেছেন বলে জানান রাজা।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By