মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

‘বেবি সার্ক’ শিশুর গায়ক হিসেবে আত্মপ্রকাশ

সীমু দা
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৪:৩৫ অপরাহ্ন
%E2%80%98%E0%A6%AC%E0%A7%87%E0%A6%AC%E0%A6%BF %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0 %E0%A6%97%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%95 %E0%A6%B9%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%86%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B6

ইউটিউব ইতিহাসের সবচেয়ে বেশি দেখা ভিডিও ‘বেবি সার্ক’-এর জনপ্রিয় শিশুশিল্পী এবার গায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। কে-পপ জগতে তার অভিষেক হতে যাচ্ছে আগামী ২০ আগস্ট। সেদিন তার প্রথম একক গান প্রকাশ করা হবে বলে জানিয়েছে ‘বেবি সার্ক’-এর নির্মাতা প্রতিষ্ঠান দ্য পিঙ্কফং কোম্পানি। খবর দ্য কোরিয়া হেরাল্ডের।


দক্ষিণ কোরিয়ার বৈশ্বিক ফ্যামিলি এন্টারটেইনমেন্ট কোম্পানি পিঙ্কফং জানিয়েছে, ‘বেবি সার্ক বয়’ হিসেবে পরিচিত পার্ক গন-রুং (১৭) তার প্রথম কোরীয় গান ‘ওয়েভ’ প্রকাশ করবেন। গানটির কথা লেখার কাজেও নিজেই যুক্ত ছিলেন পার্ক। এতে জনপ্রিয় কে-পপ ব্যান্ড মনস্টা এক্সের সদস্য জুহনি ফিচারিং করেছেন।


২০১৬ সালে ‘বেবি সার্ক ড্যান্স’ ভিডিওতে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পান পার্ক গন-রুং। বর্তমানে ভিডিওটি ইউটিউবে ১৭ দশমিক ২ বিলিয়নের বেশি ভিউ অর্জন করেছে। টানা ৬৯ মাস ধরে এটি প্ল্যাটফর্মটির সবচেয়ে বেশি দেখা ভিডিও হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে।


‘বেবি সার্ক’-এর ১০ বছর পূর্তি উপলক্ষে গত বছর প্রকাশিত কয়েকটি শর্ট ভিডিওতেও পার্কের উপস্থিতি দেখা যায়। এসব ভিডিও নতুন করে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে এবং প্রায় ২ কোটি ২০ লাখ ভিউ পায়।


এক বিবৃতিতে পার্ক গন-রুং বলেন, ছোটবেলায় করা তার সেই অভিনয় এখনো মানুষ মনে রেখেছে—এ জন্য তিনি কৃতজ্ঞ। এবার নিজের কণ্ঠে নিজের গল্প বলার সুযোগ পেয়ে তিনি আনন্দিত বলেও জানান।


পিঙ্কফংয়ের এক প্রতিনিধি বলেন, এই উদ্যোগের লক্ষ্য শুধু সেই পরিচিত শিশুটিকে আবার সামনে নিয়ে আসা নয়; বরং পার্ক গন-রুংয়ের নিজের গল্প ও পরিচয়কে নতুনভাবে তুলে ধরার একটি আন্তরিক প্রচেষ্টা।


প্রতিষ্ঠানটি জানায়, এর মাধ্যমে শিশুদের বিনোদনভিত্তিক একটি ব্র্যান্ড থেকে আন্তর্জাতিক কে-পপ অঙ্গনে পার্কের প্রবেশের নতুন সম্ভাবনাও তৈরি হচ্ছে।


তবে দ্য কোরিয়া হেরাল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে পিঙ্কফং স্পষ্ট করেছে, এটি প্রচলিত কে-পপ শিল্পীদের মতো দীর্ঘমেয়াদি আত্মপ্রকাশ নয়। বরং ‘ওয়েভ’ একটি বিশেষ এককালীন প্রকল্প হিসেবে প্রকাশ করা হচ্ছে।


গানটি প্রকাশের পর পার্ক গন-রুং ভবিষ্যতে সংগীত নিয়ে নিয়মিত কাজ করবেন কি না, সে বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By