মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

পড়াশোনা না করলে বাড়তি নম্বর নয়: এহছানুল হক মিলন

সীমু দা
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৬:১৬ পূর্বাহ্ন
%E0%A6%AA%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%A8%E0%A6%BE %E0%A6%95%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%A8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%8F%E0%A6%B9%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B2 %E0%A6%B9%E0%A6%95 %E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%A8

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, একজন শিক্ষার্থী যে পরিমাণ পড়াশোনা করে, সে অনুযায়ী সঠিক উত্তর দিয়ে সেই পরিমাণ নম্বর পেলেই শিক্ষামন্ত্রী হিসেবে তিনি সন্তুষ্ট হন। তবে কেউ পড়াশোনা না করলে তাকে বাড়তি নম্বর দিয়ে সন্তুষ্ট হন না তিনি।


শিক্ষামন্ত্রী বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যখন পরীক্ষা নকলমুক্ত ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছিল, তখন শূন্য পাসের সংখ্যা বর্তমানের তুলনায় তিন-চার গুণ বেশি ছিল। তবে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ফলে সেই সংখ্যা ক্রমান্বয়ে কমে এসেছে।


তিনি আরও বলেন, সেই শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যাও বর্তমানের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি ছিল। সে সময় আমরা বিভিন্ন ব্যবস্থা নিয়ে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি করেছিলাম। এবারও একটু অপেক্ষা করুন।


শিক্ষামন্ত্রী বলেন, আমাদের দায়িত্ব হলো, শিক্ষাব্যবস্থার যেখানে অবনতি হচ্ছে, সেখানেই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে তা উন্নত করা।


উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ সকাল ১০টায় একযোগে দেশের সব শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হয়। এ বছর পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By