শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সর্বশেষ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

গুগল প্লে স্টোরে অ্যাপ নিরাপদ কি-না বুঝবেন যেভাবে

সীমু দা
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৯:৩৭ পূর্বাহ্ন
%E0%A6%97%E0%A7%81%E0%A6%97%E0%A6%B2 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A6 %E0%A6%95%E0%A6%BF %E0%A6%A8%E0%A6%BE %E0%A6%AC%E0%A7%81%E0%A6%9D%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AF%E0%A7%87%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87


প্লে স্টোর থেকে মাঝে মাঝেই বিপজ্জনক অ্যাপ সরিয়ে নেয় গুগল। এ ধরনের অ্যাপের সংখ্যা নেহাত কম নয়—প্রতিদিনই হাজার হাজার অ্যাপ বাতিল করা হয়। ব্যবহারকারীদের তথ্যসুরক্ষা নিশ্চিত করতেই এমন পদক্ষেপ নেয় গুগল।


বর্তমানে গুগলের প্লে স্টোরে রয়েছে লাখ লাখ অ্যাপ। প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় অ্যাপ ডাউনলোড করে নিচ্ছেন ব্যবহারকারীরা। কিন্তু এর মাঝেই লুকিয়ে থাকে কিছু ক্ষতিকর অ্যাপ, যেগুলো দেখতে হয়তো আসল অ্যাপের মতোই। অথচ এসব অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি করে নিতে পারে সাইবার অপরাধীরা।




তাহলে কীভাবে বুঝবেন কোন অ্যাপ ক্ষতিকর? লক্ষ করার মতো কয়েকটি দিক আছে, যেগুলো চোখে পড়লেই আপনি সন্দেহজনক অ্যাপ চিনে নিতে পারবেন।




১. অ্যাপ ডাউনলোডের আগে ডেভেলপার এবং বিবরণ যাচাই করুন


কোনো নতুন অ্যাপ ইনস্টল করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এটি কে তৈরি করেছে? ডেভেলপারের নাম, অ্যাপটি প্রথম কবে রিলিজ হয়েছে এবং এতে কী ধরনের ফিচার রয়েছে—এসব ভালোভাবে দেখে নেওয়া দরকার। অ্যাপের বিবরণ অংশে যদি ভুল বানান, অস্বাভাবিক ভাষা বা অসংলগ্ন তথ্য থাকে, তবে সেটি হতে পারে একটি সন্দেহজনক ইঙ্গিত।




২. রিভিউ ও রেটিং থেকেই মিলতে পারে গুরুত্বপূর্ণ ইঙ্গিত


একটি অ্যাপের বিশ্বাসযোগ্যতা বোঝার অন্যতম উপায় হলো ব্যবহারকারীদের প্রতিক্রিয়া। রেটিং কম হলে বা যদি বেশিরভাগ রিভিউতে একরকমের ভাষা বা একই ধরনের মন্তব্য পাওয়া যায়, তাহলে সেটি হতে পারে কোনো অটোমেটেড বা ভুয়া রিভিউয়ের ইঙ্গিত। এমন অ্যাপ থেকে দূরে থাকাই ভালো।




৩. অতিরিক্ত পারমিশন চাওয়া অ্যাপ থেকে সাবধান


আপনার ফোনে কোনো অ্যাপ ইনস্টল করার সময় যদি তা প্রয়োজনের তুলনায় বেশি পারমিশন চায়—যেমন: ক্যামেরা, মাইক্রোফোন, কনট্যাক্টস বা লোকেশন অ্যাক্সেস—তাহলে সেটি সতর্ক হওয়ার মতো বিষয়। একইসঙ্গে যদি কোনো অ্যাপ “একেবারে ফ্রি”, “লাইফটাইম আনলিমিটেড” ইত্যাদি প্রলোভন দেখায়, তাহলে সেটা প্রতারণার ফাঁদও হতে পারে।




৪. গুগল প্লে প্রোটেক্ট ফিচার চালু রাখুন


আপনার অ্যান্ড্রয়েড ফোনে থাকা ‘গুগল প্লে প্রোটেক্ট’ একটি বিল্ট-ইন নিরাপত্তা ব্যবস্থা, যা স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হওয়ার আগে অ্যাপগুলো স্ক্যান করে। এটি সন্দেহজনক অ্যাপ শনাক্ত করে ব্যবহারকারীকে সতর্ক করে। তাই এই ফিচার সক্রিয় থাকলে আপনি অনেকাংশেই সুরক্ষিত থাকবেন।


আমারবাঙলা/এফএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By