মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

আজ বিশ্ব আদিবাসী দিবস | Amar Bangla BANGLADESH

সীমু দা
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৭:১৩ পূর্বাহ্ন
%E0%A6%86%E0%A6%9C %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC %E0%A6%86%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%80 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B8 Amar Bangla BANGLADESH

নানা কর্মসূচির মধ্য দিয়ে রোববার (৯ আগস্ট) রাজধানী ঢাকাসহ পার্বত্য চট্টগ্রাম, বৃহত্তর সিলেট, ময়মনসিংহ ও উত্তরাঞ্চলে পালিত হচ্ছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। দিবসটি উপলক্ষে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা ও জীবনমান নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে আলোচনা সভা, গণসমাবেশসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছে আদিবাসী, সামাজিক ও মানবাধিকার সংগঠনগুলো।


বিশ্বের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা, তাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং জীবন-জীবিকার বিভিন্ন সংকট সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা তৈরির উদ্দেশ্যে প্রতিবছর ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়। ১৯৯৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ দিনটিকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে।


বাংলাদেশের প্রেক্ষাপটে দিবসটি দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরার পাশাপাশি আদিবাসী জনগোষ্ঠীর ভূমি অধিকার, সাংবিধানিক স্বীকৃতি, ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, নারীর অধিকার, ঐতিহ্যগত জ্ঞান এবং নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সচেতনতা তৈরির সুযোগ করে দেয়।


এবার আন্তর্জাতিক আদিবাসী দিবসের বৈশ্বিক প্রতিপাদ্য—‘Honouring Indigenous Midwives: Safeguarding Life and Well-being’। বাংলায় যার অর্থ দাঁড়ায়, ‘আদিবাসী ধাত্রীদের সম্মান: জীবন ও কল্যাণ সুরক্ষা’। এবারের প্রতিপাদ্যে আদিবাসী ধাত্রীদের অবদান এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা তাদের ঐতিহ্যগত স্বাস্থ্যজ্ঞান ও মাতৃসেবার গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By