মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

চিকিৎসা শেষে দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন

সীমু দা
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২:০৮ পূর্বাহ্ন
%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BF%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%BE %E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7%E0%A7%87 %E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87 %E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%87%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B8 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%A8

দীর্ঘ এক বছরেরও বেশি সময় যুক্তরাজ্যে চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। সোমবার (৩ আগস্ট) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে তিনি দেশে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন মেয়ের জামাতা আরিফুল ইসলাম কলিন্স।


দেশে ফেরার সময় ইলিয়াস কাঞ্চনকে বেশ দুর্বল দেখা যায়। তিনি হুইলচেয়ারে করে বিমানবন্দর ত্যাগ করেন। সেখানে উপস্থিত স্বজন, শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, ভালো আছি। শরীরও ভালো আছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি।”


ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর ২০২৫ সালের এপ্রিলে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান এই বরেণ্য অভিনেতা। একই বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার করা হয়। তবে চিকিৎসকদের মতে, ঝুঁকির কারণে টিউমারের পুরো অংশ অপসারণ করা সম্ভব হয়নি।


‘নিরাপদ সড়ক চাই’-এর ভাইস প্রেসিডেন্ট লিটন এরশাদ জানান, আগামী ১৪ আগস্টের আগেই ইলিয়াস কাঞ্চনকে আবার লন্ডনে ফিরতে হবে। কারণ, ১৫ আগস্ট তার পরবর্তী স্বাস্থ্য পরীক্ষা নির্ধারিত রয়েছে। তিনি জানান, গত এক বছরে ইলিয়াস কাঞ্চন ৬০টি কেমোথেরাপি নিয়েছেন। তবে এখনো চিকিৎসা চলমান রয়েছে।


বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনের অন্যতম জনপ্রিয় ও সফল অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ‘বেদের মেয়ে জোছনা’সহ অসংখ্য দর্শকপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে তিনি দর্শকের ভালোবাসা অর্জন করেছেন। অভিনয়ে বিশেষ অবদানের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। পাশাপাশি ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা হিসেবে সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার স্বীকৃতিস্বরূপ একুশে পদকে ভূষিত হয়েছেন।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By