মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী ১৫ মামলায় খালাস মির্জা আব্বাস জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাসাসের বৃক্ষরোপণ নেপালে আকস্মিক বন্যায় ১৬২ প্রাণহানি, নিখোঁজ প্রায় ৪০০: শোক রাষ্ট্রপতির ইসলামাবাদে ঈদে মিলাদুন্নবী উদযাপন | Amar Bangla BANGLADESH বৃহস্পতিবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন

কু‌ড়িগ্রামে এন‌সি‌পির বিক্ষোভে হামলা, আহত ১০

সীমু দা
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১:১৮ পূর্বাহ্ন
%E0%A6%95%E0%A7%81%E2%80%8C%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87 %E0%A6%8F%E0%A6%A8%E2%80%8C%E0%A6%B8%E0%A6%BF%E2%80%8C%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%8B%E0%A6%AD%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%86%E0%A6%B9%E0%A6%A4 %E0%A7%A7%E0%A7%A6

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এতে দলের ১০ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করা হয়।


এনসিপির অভিযোগ, বিএনপির ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ হামলার ঘটনা ঘটিয়েছে।


বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদরে এ ঘটনা ঘটে। আহতরা ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।


এনসিপির কুড়িগ্রাম জেলা কমিটির আহ্বায়ক মো. মুকুল মিয়া জানান, হবিগঞ্জ ও ফুলবাড়ীতে তাদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী হামলা চালায়। এতে ছাত্রশক্তির অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।


উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা দাবি করেছেন, এনসিপি নেতাকর্মীরা তাদের এক কর্মীর ওপর হামলা করে। এরপর তারা (এনসিপি) মিছিল নিয়ে এগিয়ে এলে তাদের ওপরও হামলার ঘটনা ঘটে। সংঘর্ষে ছাত্রদলের চার জন আহত হয়েছেন বলে দাবি করেছেন রেজা।


ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, ঘটনাস্থলে পুলিশ ছিল। কয়েকজন আহত হয়েছে। তবে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আমার বাঙলা/ হুমায়রা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By