বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

ডেঙ্গুর কবলে বলিউডের অভিনেত্রীরা | Amar Bangla BANGLADESH

সীমু দা
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
%E0%A6%A1%E0%A7%87%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%81%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%AC%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%89%E0%A6%A1%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0%E0%A6%BE Amar Bangla BANGLADESH

বলিউড প্রাঙ্গণে নতুন করে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। এতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী স্বরা ভাস্কর এবং ‘বালিকা বধূ’খ্যাত অভিনেত্রী অভিকা গোর।


সম্প্রতি সামাজিক মাধ্যমে তারা তাদের এই অসুস্থতার খবর জানিয়েছেন।


গত ৮ আগস্ট হাসপাতালের বিছানা থেকে তোলা একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে স্বরা ভাস্কর জানান, হুট করেই তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।


অবশ্য সুনির্দিষ্ট কী ধরনের শারীরিক জটিলতা নিয়ে তিনি ভর্তি হয়েছেন বা এখন শারীরিক অবস্থা কেমন, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।


অন্যদিকে স্বরা ভাস্করের আগে ডেঙ্গুতে আক্রান্ত হন অভিনেত্রী অভিকা গোর। টানা পাঁচ দিন ১০৩ থেকে ১০৪ ডিগ্রি জ্বরে ভোগার পর তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। অসুস্থতার মধ্যেই দিল্লিতে পূর্বনির্ধারিত একটি বিজ্ঞাপনের কাজ শেষ করে মুম্বাই ফেরেন তিনি।


পরবর্তীতে পরীক্ষার রিপোর্ট এলে জানা যায় তিনি ডেঙ্গুতে আক্রান্ত। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By