ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মজুদ রাখা সরকারি ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র আগুনে পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার (১২ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী জুয়েল খান জানান, দুপুর আড়াইটার দিকে হঠাৎ স্টোররুমে আগুনের সূত্রপাত হয়। পরে সাভার ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের তাৎক্ষণিক চেষ্টায় দুপুর ২টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফজলে বারী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এলেও স্টোররুমে থাকা সরকারি ওষুধ, বিভিন্ন মালামাল এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
এদিকে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। তবে তাদের পৌঁছানোর আগেই স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
রোহান/সা.এ.
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);