ভারতের দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, তিনি আগামী ডিসেম্বর মাসে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বাংলাদেশে ফিরে স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন। রয়টার্সকে দেওয়া প্রায় এক ঘণ্টার এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি হত্যাও করা হতে পারে—তবুও তিনি ফিরবেন।
৭৮ বছর বয়সী শেখ হাসিনা বলেন, “তারা আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি হত্যা করতেও পারে। তবুও আমাকে ফিরতেই হবে।”
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক দমন-পীড়ন চলছে এবং অধিকাংশের বিরুদ্ধেই মামলা হয়েছে। অনেকেই আত্মগোপনে থাকতে বাধ্য হয়েছেন। এ কারণে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, সবাই একসঙ্গে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন।
তবে তিনি নির্দিষ্ট করে কবে দেশে ফিরবেন বা কোন আদালতে আত্মসমর্পণ করবেন, সে বিষয়ে কোনো তারিখ বা বিস্তারিত জানাননি।
শেখ হাসিনা বলেন, তিনি বিচার ব্যবস্থার ওপর আস্থা রাখেন এবং বিচার কার্যক্রম শুরু হলে জনগণ নিজেরাই বুঝতে পারবে আদালতের কার্যক্রম কতটা নিরপেক্ষ বা প্রহসনমূলক।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পর ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। পরবর্তীতে বাংলাদেশের একটি আদালত তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়। তার বিরুদ্ধে আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযানের অভিযোগ রয়েছে, যা তিনি অস্বীকার করে আসছেন।
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);