বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

দেশে লঞ্চ হলো ৮১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারির ভিভো ওয়াই৫০০

সীমু দা
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87 %E0%A6%B2%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A %E0%A6%B9%E0%A6%B2%E0%A7%8B %E0%A7%AE%E0%A7%A7%E0%A7%A6%E0%A7%A6 %E0%A6%8F%E0%A6%AE%E0%A6%8F%E0%A6%8F%E0%A6%87%E0%A6%9A %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B2%E0%A7%81%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%9F %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AD%E0%A7%8B %E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%87%E0%A7%AB%E0%A7%A6%E0%A7%A6

সেগমেন্টের সবচেয়ে বড় ৮১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে এসেছে ভিভো ওয়াই৫০০। এক চার্জে চলবে সর্বোচ্চ ১০ ঘণ্টা পাবজি গেমিং, ১৩.৫ ঘণ্টা নেভিগেশন এবং ৩৫ ঘণ্টা ভিডিও প্লেব্যাক। এমনকি ১০ ঘণ্টা টানা ব্যবহারের পরও প্রায় ৪০ শতাংশ চার্জ অবশিষ্ট থাকে।

বড় ব্যাটারির পাশাপাশি চার্জিং সুবিধাতেও রয়েছে বাড়তি স্বাচ্ছন্দ্য। আছে রিভার্স চার্জিং ও বাইপাস চার্জিং সুবিধা। পাশাপাশি ৬ বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি দীর্ঘদিন নির্ভরযোগ্য ব্যাটারি পারফরম্যান্স নিশ্চিত করে।

লম্বা সময় আরামদায়ক ভিউয়িং অভিজ্ঞতার জন্য এতে রয়েছে ৬.৮৩ ইঞ্চির ১.৫কে ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে। ১.৩৫ মিমি আল্ট্রা-ন্যারো বেজেল, ৯৪.৪৭ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও, ১২০ হার্জ রিফ্রেশ রেট, সর্বোচ্চ ৫০০০ নিটস পিক ব্রাইটনেস এবং আই প্রোটেকশন মোড ডিসপ্লের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে।

মসৃণ পারফরম্যান্স নিশ্চিত করতে ভিভো ওয়াই৫০০-এ রয়েছে ৬ ন্যানোমিটার আল্ট্রা স্মুথ প্রসেসর, যার আনতুতু স্কোর ৬,৮০,০০০ হাজার। গেমিং সাপোর্ট, কার্যকর হিট ম্যানেজমেন্ট ও ৫০ মাসের স্মুথ এক্সপেরিয়েন্স সার্টিফিকেশন দীর্ঘদিন নিরবচ্ছিন্ন পারফরম্যান্স নিশ্চিত করে।

পার্ল হোয়াইট ও মিডনাইট ব্লু- এই দুটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে ভিভো ওয়াই৫০০। নেব্যুলা উইন্ডো ক্যামেরা মডিউল ও স্লিম মেটালিক ফ্রেম দিয়েছে প্রিমিয়াম লুক।

নিত্যদিনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কথা মাথায় রেখেই তৈরি ভিভো ওয়াই৫০০। এতে রয়েছে আইপি৬৯ আন্ডারওয়াটার ফটোগ্রাফি এবং অ্যান্টি-ড্রপ আর্মর ডিজাইন, যা বিভিন্ন পরিবেশে বাড়তি সুরক্ষা ও আত্মবিশ্বাস দেবে।

ক্যামেরার দিক থেকেও নতুন ভিভো ওয়াই৫০০ বেশ সমৃদ্ধ। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি মেইন ক্যামেরা, ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং এআই ইরেজ ২.০, এআই রিটাচ ও চেঞ্জ স্কাই-এর মতো এআই ফিচার। এসব ফিচার ছবিকে আরও আকর্ষণীয় ও সোশ্যাল মিডিয়ায় শেয়ারের উপযোগী করে।

অরিজিন ওএস ৬-এর উন্নত অপটিমাইজেশন প্রযুক্তি দীর্ঘ সময় স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করে, ফলে র‍্যাম ম্যানেজমেন্ট নিয়ে আর ভাবতে হবে না।

বাংলাদেশে ভিভো ওয়াই৫০০ ৬ জিবি + ১২৮ জিবি এবং ৬ জিবি + ২৫৬ জিবি এই দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। দাম যথাক্রমে ৩৬,৯৯৯ টাকা এবং ৪৩,৯৯৯ টাকা। ৮ জুলাই প্রি-অর্ডার শুরু হবে। প্রি-অর্ডার গ্রাহকরা পাবেন ভিভো ও মিনিসোর সহযোগিতায় লিমিটেড এডিশন গিফট সেট, যেখানে থাকবে পেনপেন পুতুল, ফোন কভার, এক্সক্লুসিভ স্টিকার। এছাড়া থাকছে সর্বোচ্চ ৯ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধাসহ আরও চমক (প্রযোজ্য শর্তাবলি সাপেক্ষে)।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By