বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ
হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

ভূরুঙ্গামারীতে জন্ম ও মৃত্যু সনদ নিবন্ধন কার্যক্রমে প্রথম তিলাই ইউপি উপজেলা

সীমু দা
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৭:৪৪ অপরাহ্ন
%E0%A6%AD%E0%A7%82%E0%A6%B0%E0%A7%81%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AE %E0%A6%93 %E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81 %E0%A6%B8%E0%A6%A8%E0%A6%A6 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%A8 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A5%E0%A6%AE %E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87 %E0%A6%87%E0%A6%89%E0%A6%AA%E0%A6%BF %E0%A6%89%E0%A6%AA%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জন্ম ও মৃত্যু সনদ নিবন্ধন কার্যক্রমে জুন মাসে উপজেলায় প্রথম স্থান অর্জন করায় তিলাই ইউনিয়ন পরিষদকে সম্মাননা ক্রেস্ট ও অভিনন্দন বার্তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ তাঁর কার্যালয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামানের হাতে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা ক্রেস্ট ও অভিনন্দন বার্তা তুলে দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চলতি বছরের জুন মাসের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের মাসিক প্রতিবেদন পর্যালোচনায় তিলাই ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধনে ৮০%, মৃত্যু নিবন্ধনে ৮৮% এবং সার্বিক মূল্যায়নে ৮৩% অর্জন করে ভূরুঙ্গামারী উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ১ম স্থান অধিকার করেছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে দক্ষতা, সেবার মানোন্নয়ন এবং নির্ধারিত সময়ে নিবন্ধন সম্পন্ন করার ক্ষেত্রে বিশেষ সাফল্যের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়।

অভিনন্দন বার্তায় তিলাই ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর, উদ্যোক্তা, গ্রাম পুলিশ বাহিনী এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত যুব প্ল্যাটফর্মের সকল কর্মকর্তা-কর্মচারীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ অভিনন্দন বার্তায় উল্লেখ করেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন একটি গুরুত্বপূর্ণ আইনগত, সামাজিক ও নাগরিক সেবা। নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার অন্যতম ভিত্তি হিসেবে এ কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। এ ক্ষেত্রে তিলাই ইউনিয়ন পরিষদের এ সাফল্য নিঃসন্দেহে প্রশংসনীয় এবং ভূরুঙ্গামারী উপজেলার অন্যান্য ইউনিয়ন পরিষদের জন্য একটি অনুসরণীয় ও অনুকরণীয় দৃষ্টান্ত।

সম্মাননা প্রাপ্তির পর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল জানান, এ অর্জনের কৃতিত্ব ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় জনগণের সহযোগিতার প্রতি উৎসর্গ করেন। তিনি ভবিষ্যতেও জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ সকল নাগরিক সেবা আরও সহজ ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By