বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

মেসির স্ত্রীকে উপহার দিলেন জর্জিনা, যা বললেন আন্তোনেল্লা রুকুজ্জু

সীমু দা
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৩:২১ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%87 %E0%A6%89%E0%A6%AA%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%9C%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%AF%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%B2%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%86%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8B%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%B0%E0%A7%81%E0%A6%95%E0%A7%81%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%81

প্রায় দুই দশক ধরে ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত প্রতিদ্বন্দ্বিতা হলো লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর। মাঠের উত্তেজনাপূর্ণ লড়াইয়ের বাইরে এবার আলোচনায় এসেছে তাদের পরিবারের সৌহার্দ্যপূর্ণ একটি ঘটনা। কেন্দ্রে রয়েছেন মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জু এবং রোনালদোর সঙ্গী জর্জিনা রদ্রিগেজ।

সম্প্রতি নিজের নতুন ফ্যাশন ব্র্যান্ড ‘মিমোয়া’ (Mimóa)-এর পোশাক উপহার হিসেবে আন্তোনেল্লার কাছে পাঠান জর্জিনা। উপহার পাওয়ার পর আন্তোনেল্লা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই পোশাকের ছবি প্রকাশ করে জর্জিনাকে ধন্যবাদ জানান। তিনি লেখেন, ‘অনেক ধন্যবাদ, জর্জিনা রদ্রিগেজ। সবকিছুই অসাধারণ সুন্দর। তোমার নতুন উদ্যোগের জন্য আন্তরিক শুভকামনা।’

সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তোনেল্লার অনুসারী সংখ্যা সাড়ে চার কোটির বেশি। ফলে তার এই পোস্ট মুহূর্তেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। অনেকেই এটিকে কেবল সৌজন্য উপহার নয়, বরং মেসি ও রোনালদোর পরিবারের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও ইতিবাচক সম্পর্কের প্রতিফলন হিসেবে দেখছেন।

আন্তোনেল্লা ও মেসির পরিচয় শৈশব থেকেই। দুজনের জন্মই আর্জেন্টিনার রোজারিও শহরে। অন্যদিকে জর্জিনা রদ্রিগেজের জন্ম বুয়েনেস এইরেসে। ব্যক্তিগত জীবনে আন্তোনেল্লা ও জর্জিনার ঘনিষ্ঠ বন্ধুত্বের প্রকাশ্য নজির খুব বেশি না থাকলেও তাদের মধ্যে কোনো বিরূপ সম্পর্কের তথ্যও কখনো সামনে আসেনি। সাম্প্রতিক এই শুভেচ্ছা বিনিময় বরং তাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কেরই ইঙ্গিত দিচ্ছে।

নিজের নতুন ব্র্যান্ড ‘মিমোয়া’র প্রচারণাও শুরু করেছেন জর্জিনা। বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে পর্তুগালের ম্যাচে গ্যালারিতে উপস্থিত হয়ে তিনি এমন একটি জার্সি পরেছিলেন, যার পেছনে ব্র্যান্ডটির নাম লেখা ছিল। ‘মিমোয়া’ মূলত নারীদের জন্য আরামদায়ক, আধুনিক ও বহুমুখী পোশাক তৈরির লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে।

অন্যদিকে মাঠের লড়াইয়ে পর্তুগালের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে শেষ ষোলো পর্বেই। এর মধ্য দিয়ে বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনালদোর অধ্যায়ও শেষ হয়েছে বলে মনে করা হচ্ছে। একইভাবে চলমান আসরটিই লিওনেল মেসির শেষ বিশ্বকাপ হিসেবে বিবেচিত হচ্ছে। ফলে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই প্রতিদ্বন্দ্বিতাও শেষের পথে।

তবে মাঠের প্রতিযোগিতা শেষ হলেও দুই কিংবদন্তির সম্পর্ক নতুন মাত্রা পেতে পারে বলে মনে করছেন অনেক সমর্থক। ভবিষ্যতে সামাজিক, বাণিজ্যিক কিংবা মানবিক কোনো উদ্যোগে মেসি ও রোনালদোকে একসঙ্গে দেখা গেলে তা আর বিস্ময়ের বিষয় হবে না। দুই পরিবারের সাম্প্রতিক এই সৌহার্দ্যপূর্ণ ঘটনাই যেন সেই সম্ভাবনার ইঙ্গিত বহন করছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By