বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

কালিয়ায় অনুমোদনহীন পানি উৎপাদনকারী দুই কারখানায় জরিমানা

সীমু দা
সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৯:৪১ অপরাহ্ন
%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%A6%E0%A6%A8%E0%A6%B9%E0%A7%80%E0%A6%A8 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF %E0%A6%89%E0%A7%8E%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%A8%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80 %E0%A6%A6%E0%A7%81%E0%A6%87 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%9C%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE

নড়াইলের কালিয়া উপজেলায় অনুমোদন ছাড়াই বোতলজাত পানি উৎপাদনের অভিযোগে দুই কারখানায় অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

কালিয়া পৌর এলাকার রামনগর গ্রাম এবং নড়াগাতী থানার পাকুড়িয়া গ্রামে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবনী বিশ্বাস। এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) যশোরের ইন্সপেক্টর মো. রাকিব ইসলাম এবং কালিয়া ও নড়াগাতী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে দেখা যায়, সরকারি নিবন্ধন ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই বোতলজাত পানি উৎপাদন ও বাজারজাতের কার্যক্রম চলছিল। যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে ভ্রাম্যমাণ আদালত উল্লেখ করেন। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৪ (১) ধারা লঙ্ঘনের ৪১ ধারায় পাকুড়িয়া গ্রামের মো. রেজওয়ান শেখকে ২৫ হাজার টাকা এবং রামনগর গ্রামের ফারজানা নাজুকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। আদায়কৃত জরিমানার অর্থ ঘটনাস্থলেই পরিশোধ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবনী বিশ্বাস বলেন, “জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে অনুমোদনহীন নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন এবং বাজারজাতের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By