মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি

সীমু দা
রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৯:৪৯ পূর্বাহ্ন
%E0%A6%8F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AD%E0%A7%82%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%AD%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%81%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B6%E0%A7%87 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AE%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BF

বিশ্বকাপের ব্যস্ত সূচির মাঝেও মানবিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলার মানুষের প্রতি সমবেদনা জানিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক বার্তায় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আহ্বান জানান এবং নিখোঁজ স্বজনদের খুঁজে ফেরাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

গত ২৪ জুন উত্তর ভেনিজুয়েলায় মাত্র ৪০ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটির বিস্তীর্ণ এলাকায় ভবন ধসে পড়ে, সড়ক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েন। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, এই ভয়াবহ দুর্যোগে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৯৫৪ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ১৬ হাজার ৫৯২ জন এবং ১৬ হাজারের বেশি মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন। অনানুষ্ঠানিক হিসাবে এখনও ৪১ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

ভয়াবহ এই বিপর্যয়ের প্রেক্ষাপটে মেসি বলেন, “ভেনিজুয়েলার সব মানুষের প্রতি আমি অনেক ভালোবাসা পাঠাতে চাই। আমরা জানি তারা এখন কত ভয়াবহ দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে। আমি চাই, আমরাও চাই, তাদের প্রতি আমাদের সর্বোচ্চ সমর্থন জানাতে।”

নিখোঁজ স্বজনদের খুঁজে ফেরাদের কথাও তুলে ধরেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। তিনি বলেন, “যারা অনেক কষ্টে আছে, যারা তাদের প্রিয়জনদের খুঁজে পাচ্ছে না এবং নিজেদের জীবনে কী ঘটবে তা নিয়ে ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে আছে, তাদের সবার প্রতি আমি সমর্থন জানাতে চাই।”

সবশেষে ভেনিজুয়েলার জনগণকে সাহস ধরে রাখার আহ্বান জানিয়ে মেসি বলেন, “এখান থেকে ভেনিজুয়েলার সব মানুষের জন্য অনেক শক্তি ও ভালোবাসা রইল।”

অন্যদিকে, পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এক শিশুর উদ্দেশে ব্যক্তিগত ভিডিও বার্তা পাঠিয়ে তিনি তাকে সাহস জোগান এবং নিজের একটি ম্যাচে আমন্ত্রণ জানান। পাশাপাশি শিশুটির পরিবারকে সহায়তার আশ্বাসও দেন।

এদিকে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে এখনও দিনরাত কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। আন্তর্জাতিক সহায়তা অব্যাহত থাকলেও অনেক এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসামগ্রীর সংকট দেখা দিয়েছে। দুর্যোগের পর ভেনিজুয়েলার পুনর্গঠনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By