শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
তিস্তা ও জঙ্গিবিমান ইস্যুতে বাংলাদেশের দিকে নজর রাখছে ভারত কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি নিরাপত্তাকর্মীদের মারধর ও হুমকির অভিযোগ খামেনির শেষ বিদায়ের আগে প্রকাশ্যে আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান বিএসবিআরএ নির্বাচন ঠেকানোর শেষ চেষ্টা ব্যর্থ৷ রোনালদোর প্রথম নকআউট গোল, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল আসছে পূর্ণ সূর্যগ্রহণ, কিছু অঞ্চলে দিনের বেলায় নেমে আসবে অন্ধকার বিশ্ববাজারে বড় পতন, ৪ মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছাল তেলের দাম আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা আগামীকাল শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থী এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স শপথ নিতে পারবেন না বিএনপির আসলাম চৌধুরী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই সরকারবিরোধী আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর মেসির জোড়া বিশ্বরেকর্ড, বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায় রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা কালুখালীতে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সিদ্দিকুর রহমান, সদস্য-সচিব সেলিম হাসান সৌদি আরবকে রুখে ইতিহাস গড়া কেপ ভার্দে, এবার প্রতিপক্ষ আর্জেন্টিনা বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভিভো মোবাইল বিষ্ফোরণ

লড়াই শেষে মেসি, ‘জার্সিও নিল, লাথিও দিল!’

সীমু দা
শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৮:১৭ অপরাহ্ন
%E0%A6%B2%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%87 %E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7%E0%A7%87 %E0%A6%AE%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BF %E2%80%98%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%93 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B2 %E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A5%E0%A6%BF%E0%A6%93 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2

মাঠে পুরো ১২০ মিনিট ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতা। প্রতিটি বলের দখল, প্রতিটি ট্যাকল আর প্রতিটি দ্বৈরথে ছিল জয়ের মরিয়া লড়াই। প্রতিপক্ষকে এক মুহূর্তও ছাড় দিতে রাজি ছিলেন না কেপ ভার্দের ফুটবলাররা। বিশেষ করে লিওনেল মেসিকে থামাতে প্রয়োজন হলে ফাউল করতেও তারা দ্বিধা করেননি।

কিন্তু শেষ বাঁশি বাজতেই বদলে যায় দৃশ্যপট। প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ মিলিয়ে যায়, জায়গা নেয় পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য আর হাসিমুখের মুহূর্ত।

যে মেসিকে কিছুক্ষণ আগেও কঠিন ট্যাকলে আটকে রাখার চেষ্টা চলছিল, ম্যাচ শেষে তাকেই ঘিরে ধরেন কেপ ভার্দের খেলোয়াড়রা। কেউ স্মৃতি ধরে রাখতে সেলফি তোলেন, কেউ আবার চেয়ে নেন তাঁর জার্সি।

এই দৃশ্য দেখে মেসিও মজা করতে ছাড়েননি। হাসতে হাসতে আর্জেন্টাইন সাংবাদিকদের তিনি বলেন, ‘ওরা তো আমার সবকিছুই নিয়ে গেল! জার্সি, শর্টস… মজার বিষয় হলো, পুরো ম্যাচজুড়েই আবার আমাকে লাথিও মেরেছে।’ পরে রসিকতার সুরেই যোগ করেন, ‘জার্সিও নিল, লাথিও দিল!’

ম্যাচ শেষে কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনিয়ার সঙ্গে আলাদাভাবে কথা বলেন মেসি। বিশ্বমঞ্চে নিজের পারফরম্যান্স দিয়ে আলোচনায় আসা এই গোলরক্ষক পরে সেই মুহূর্তের স্মৃতিচারণ করেন।

ভোজিনিয়া বলেন, ‘মেসি আমার কাছে এসে বলেছিলেন, আমি দারুণ খেলেছি এবং আমার অর্জনে সবাই গর্বিত হওয়া উচিত। আমি তাঁকে ধন্যবাদ জানাই। এরপর জার্সি বদলের অনুরোধ করলে তিনি হাসিমুখেই রাজি হন। জীবনের শেষ দিন পর্যন্ত এই মুহূর্ত আমি মনে রাখব।’

মাঠের উত্তপ্ত লড়াই শেষে দুই দলের খেলোয়াড়দের এই আন্তরিকতা আবারও মনে করিয়ে দিল, ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা যতই তীব্র হোক, খেলার শেষে সম্মান আর পারস্পরিক শ্রদ্ধাই সবচেয়ে বড় পরিচয়।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By