শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
তিস্তা ও জঙ্গিবিমান ইস্যুতে বাংলাদেশের দিকে নজর রাখছে ভারত কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি নিরাপত্তাকর্মীদের মারধর ও হুমকির অভিযোগ খামেনির শেষ বিদায়ের আগে প্রকাশ্যে আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান বিএসবিআরএ নির্বাচন ঠেকানোর শেষ চেষ্টা ব্যর্থ৷ রোনালদোর প্রথম নকআউট গোল, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল আসছে পূর্ণ সূর্যগ্রহণ, কিছু অঞ্চলে দিনের বেলায় নেমে আসবে অন্ধকার বিশ্ববাজারে বড় পতন, ৪ মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছাল তেলের দাম আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা আগামীকাল শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থী এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স শপথ নিতে পারবেন না বিএনপির আসলাম চৌধুরী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই সরকারবিরোধী আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর মেসির জোড়া বিশ্বরেকর্ড, বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায় রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা কালুখালীতে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সিদ্দিকুর রহমান, সদস্য-সচিব সেলিম হাসান সৌদি আরবকে রুখে ইতিহাস গড়া কেপ ভার্দে, এবার প্রতিপক্ষ আর্জেন্টিনা বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভিভো মোবাইল বিষ্ফোরণ

দালাল চক্রের ফাঁদে পড়ে ইরান যাত্রা, বুকে গুলি নিয়ে দেশে ফিরলেন শান্ত

সীমু দা
শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন
%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%9A%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AB%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A6%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE %E0%A6%AC%E0%A7%81%E0%A6%95%E0%A7%87 %E0%A6%97%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87

অসুস্থ বাবার চিকিৎসা ও পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছিলেন রাজবাড়ীর কালুখালী উপজেলার শান্ত মণ্ডল। কিন্তু মানবপাচারকারী দালালচক্রের প্রতারণার শিকার হয়ে অবৈধভাবে ইরানে নেওয়ার পথে সেনাবাহিনীর গুলিতে গুরুতর আহত হন তিনি। মৃত্যুর মুখ থেকে ফিরে দেশে এলেও এখন ব্যয়বহুল চিকিৎসা, ঋণের বোঝা ও অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে লড়াই করছে তার পরিবার।

শান্ত মণ্ডল কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের কুমড়িরানী গ্রামের বাসিন্দা মো. শিরু মণ্ডলের ছেলে। সম্প্রতি এসএসসি পাস করে দীর্ঘদিন ধরে অসুস্থ বাবার চিকিৎসা ও সংসারের হাল ধরতে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেন। দালালদের সঙ্গে সাড়ে সাত লাখ টাকার চুক্তিতে গত ২০ এপ্রিল দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়েন তিনি।

কিন্তু দুবাই পৌঁছানোর পর তাকে পাকিস্তানের করাচিতে নিয়ে একটি কক্ষে জিম্মি করে পরিবারের কাছ থেকে আরও প্রায় আড়াই লাখ টাকা আদায় করা হয়। পরে নদী, সমুদ্র, পাহাড় ও সড়কপথ পেরিয়ে সাত দিন ধরে অবৈধভাবে ইরানে নেওয়া হয় শান্তসহ কয়েকজন বাংলাদেশিকে।

ইরানের স্পান শহর পেরিয়ে তেহরানের পথে তাদের বহনকারী একটি মাইক্রোবাসকে সেনাবাহিনী থামার সংকেত দেয়। চালক পালানোর চেষ্টা করলে গুলি চালানো হয়। এতে শান্তর বাম বুকের পাঁজর ও বাম হাতে গুলি লাগে। পরে বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর সহযোগিতায় গত ৩০ জুন দেশে ফেরেন তিনি।

চিকিৎসকদের মতে, গুলির আঘাতে শান্তর প্লীহা (স্প্লিন) অপসারণ করতে হয়েছে। পুরোপুরি সুস্থ হতে আরও তিন থেকে চার লাখ টাকার চিকিৎসা প্রয়োজন।

শান্তর বাবা মো. শিরু মণ্ডল বলেন, “ধারদেনা করে ছেলেকে বিদেশ পাঠিয়েছিলাম। ভেবেছিলাম সে আয় করে সংসার চালাবে, আমার চিকিৎসা করাবে। এখন ছেলের চিকিৎসার খরচই বহন করতে পারছি না। দালালদের বিচার ও আমাদের টাকা ফেরত চাই। পরিচিত সুজানগর গ্রামের রবিউলের মাধ্যমে টাকা দিয়ে আজ আমার এই অবস্থা।”

মা সাবিনা বেগম বলেন, “সুখের আশায় ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম। কিন্তু সে গুলিবিদ্ধ হয়ে ফিরে এসেছে। আল্লাহর কাছে শুকরিয়া, ছেলে বেঁচে ফিরেছে। এখন তার চিকিৎসার জন্য সবার সহযোগিতা চাই।”

শান্তর বড় বোন লাবনী বলেন, পাকিস্তানে আটকে রাখার সময় তারা বারবার দালালদের কাছে ভাইকে দেশে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু তাদের কোনো আবেদনই শোনা হয়নি। গুলিবিদ্ধ হওয়ার পর অস্ত্রোপচারের মাধ্যমে শান্তর প্লীহা অপসারণ করতে হয়েছে। চিকিৎসকদের মতে, উন্নত চিকিৎসা ছাড়া তার পুরোপুরি সুস্থ হয়ে ওঠা কঠিন।

স্থানীয়দের দাবি, মানব পাচারের সঙ্গে জড়িত দালালদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিদেশ পাঠানোর নামে আদায় করা অর্থ উদ্ধার করে শান্তর পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া এবং তার চিকিৎসার জন্য সরকারি সহায়তার ব্যবস্থা করতে হবে।

প্রাণে বেঁচে ছেলেকে ফিরে পাওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে পরিবার। তবে বিদেশে যেতে নেওয়া ঋণ, বাবার চিকিৎসা এবং শান্তর ব্যয়বহুল চিকিৎসার খরচ মিলিয়ে তারা এখন চরম মানবিক সংকটে রয়েছে। পরিবারের আশা, সরকারের সহযোগিতা ও সমাজের বিত্তবান মানুষের সহায়তায় শান্ত আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

অভিযুক্ত রবিউল ইসলামের মা বলেন, “আমার ছেলে কোনো দালাল নয়, সে তোফানের মাধ্যমে বিদেশ নিয়েছে শান্ত ও আমার ছেলের ভাইরার ছেলেকে। তারা এক সাথেই ছিল। আমার বাড়ি থেকে তুফানের ভাই হৃদয় এসে টাকা নিয়েছে, তার ভিডিও প্রমাণ রয়েছে। পাকিস্তানে জিম্মি করে যে টাকা নিয়েছে সে ছিল তুফান, যা পাংশা ইসলামী ব্যাংকের মাধ্যমে তুফানের মা মাজেদা বেগমের অ্যাকাউন্টে পাঠানো হয়।”

স্থানীয়রাও বলেন, “আসলে মূল দালাল হলো তুফান, রবিউল মিডিয়া ছিল। সে দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় ভেলোরে চিকিৎসা নিচ্ছে।”

শান্তর পরিবার ও স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে এ ঘটনার সঠিক বিচার হোক, ক্ষতিগ্রস্ত শান্তর পরিবার ফিরে পাক তাদের কষ্টে অর্জিত অর্থ, সুচিকিৎসার ব্যবস্থা করা হোক শান্তর।

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By