মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

হুইলচেয়ারে পরীমণি, ভক্তদের মনে উদ্বেগ

সীমু দা
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
%E0%A6%B9%E0%A7%81%E0%A6%87%E0%A6%B2%E0%A6%9A%E0%A7%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%AE%E0%A6%A3%E0%A6%BF %E0%A6%AD%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%87%E0%A6%97

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সক্রিয়। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কাজের নানা আপডেট নিয়মিতই ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। তবে শুক্রবার (৩ জুলাই) ফেসবুকে প্রকাশ করা দুটি ভিডিও ঘিরে ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন পরীমণি। সেখানে দেখা যায়, তার বাম পায়ে প্লাস্টার করা হয়েছে। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘ঠ্যাং (পা) এ নজর লাগছে।’

এর কয়েক ঘণ্টা পর বিকেলে আরও একটি ভিডিও প্রকাশ করেন এই অভিনেত্রী। ওই ভিডিওতে দেখা যায়, বাম পায়ে ব্যান্ডেজ ও প্লাস্টার নিয়ে হুইলচেয়ারে বসে আছেন তিনি। ভিডিওটির পটভূমি দেখে ধারণা করা হচ্ছে, সেটি কোনো হাসপাতাল থেকে ধারণ করা হয়েছে। দ্বিতীয় ভিডিওর ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘এক পায়ে….’

তবে কী কারণে তার পায়ে আঘাত লেগেছে বা কী ধরনের চিকিৎসা চলছে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য জানাননি অভিনেত্রী।

পরীমণির এমন ভিডিও প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই মন্তব্য করে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। কেউ কেউ ধারণা করছেন, মজার ছলে পোস্ট করলেও তিনি আঘাতজনিত যন্ত্রণার মধ্যেই রয়েছেন। আবার অনেকে মনে করছেন, ভিডিও দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ধারণ করা হয়েছে।

যদিও ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে এখনো পরীমণির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। ফলে তার শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের কৌতূহল ও উদ্বেগ দুটোই বাড়ছে।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By