মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

শিল্পী সমিতির নির্বাচন আজ, তারকারা কে কোন পদে লড়ছেন

সীমু দা
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%80 %E0%A6%B8%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8 %E0%A6%86%E0%A6%9C %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE %E0%A6%95%E0%A7%87 %E0%A6%95%E0%A7%8B%E0%A6%A8 %E0%A6%AA%E0%A6%A6%E0%A7%87 %E0%A6%B2%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন আজ শুক্রবার (৩ জুলাই)। সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। নির্বাচনকে ঘিরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন কামাল মো. কিবরিয়া লিপু। মোট ৫৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচন করবেন। নির্বাচনে অংশ নিয়েছে দুটি পূর্ণাঙ্গ প্যানেল, পাশাপাশি রয়েছে একজন স্বতন্ত্র প্রার্থী।

আরমান–মুক্তি প্যানেল

এই প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি।

এ ছাড়া সহ-সভাপতি পদে লড়ছেন চিত্রনায়িকা নূতন ও অভিনেতা ইলিয়াস কোবরা। সহ-সাধারণ সম্পাদক পদে রিনা খান, সাংগঠনিক সম্পাদক পদে চুন্নু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খল অভিনেতা কমল।

শিবা সানু–জয় চৌধুরী প্যানেল

অন্যদিকে, এই প্যানেলে সভাপতি পদে নির্বাচন করছেন অভিনেতা শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন অভিনেতা জয় চৌধুরী।

সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন অভিনেত্রী রোজিনা ও অভিনেতা ডিএ তায়েব। সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলি, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মোসাফকুল জামিল কাকন এবং কোষাধ্যক্ষ পদে রয়েছেন জাদু আজাদ।

এ ছাড়া সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ইউসুফ খান।

সদস্য পদে ২৭ প্রার্থী

১১টি কার্যনির্বাহী পরিষদ সদস্য পদের বিপরীতে দুই প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—আলীরাজ, আন্না (কামরুন্নাহার), আরমান খান, ইয়ামীন হক ববি, কাবিলা, কায়েস আরজু, জেসমিন আক্তার, তাহমিনা হোসেন বেবী, দুলারী, নাসরিন, পলাশ খান, ফরহাদ, ফালগুনী রহমান জলি, বাদল শেখ, মানস বন্দ্যোপাধ্যায়, মো. ফিরোজ মিয়া (ফিরোজ শাহী), রাকা, লতিফ (চিতা), শারমিন আক্তার, শাহীন কমেডি, শামীম খান (চিকন আলী), শিরিন শিলা, শিপন মিত্র, সুশান্ত, স্বপ্না কাশেম, হাসান জাহাঙ্গীর এবং হোসনে আরা রিয়া।

উল্লেখ্য, গত মেয়াদে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল এবার নির্বাচনে অংশ নিচ্ছেন না। ফলে এবারের ভোটের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি পেতে যাচ্ছে নতুন নেতৃত্ব।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By