মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী

নেত্রকোণার সীমান্তে ২৪ ঘণ্টা কড়া নজরদারি বিজিবির

সীমু দা
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১:৪১ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A7%8B%E0%A6%A3%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B8%E0%A7%80%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%87 %E0%A7%A8%E0%A7%AA %E0%A6%98%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE %E0%A6%95%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%A8%E0%A6%9C%E0%A6%B0%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0

নেত্রকোণার সীমান্ত এলাকায় পুশ-ইনের চেষ্টা, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে ২৪ ঘণ্টা কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং আধুনিক সরঞ্জামের ব্যবহারের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

দুর্গাপুর উপজেলার মাধুপাড়া বিওপি ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী।

তিনি বলেন, ৩১ বিজিবির দায়িত্বাধীন প্রায় ৯২ কিলোমিটার সীমান্তের ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে সেখানে সার্বক্ষণিক টহলের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা সংস্থা, স্থানীয় বাসিন্দা এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের সহযোগিতায় সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

তিনি জানান, সীমান্তে স্থাপিত সিসি ক্যামেরা, মেগাফোন, টর্চলাইটসহ বিভিন্ন নজরদারি সরঞ্জাম ব্যবহার করে বিজিবি সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন। এর ফলে অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে।

পুশ-ইন প্রসঙ্গে অধিনায়ক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কয়েক দিন ধরে পাতলাবন সীমান্তের ওপারে শীতারাম বালি স্কুলে ১০ থেকে ১৫ জন বাংলাদেশিকে জড়ো করেছিল। তবে বিজিবির কঠোর অবস্থান ও সার্বক্ষণিক নজরদারির কারণে তাদের বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা সফল হয়নি। পরে তাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়।

তিনি আরও জানান, সীমান্ত দিয়ে মদ, ইয়াবা, ফেনসিডিল, ট্যাপেন্টাডল, গাঁজা, গবাদিপশু এবং বিভিন্ন প্রসাধনী সামগ্রী পাচারের চেষ্টা অব্যাহত রয়েছে। এসব চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি।

লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী বলেন, চলতি বছরের প্রথম ছয় মাসে সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে প্রায় ৬ কোটি টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে ৩১ বিজিবি। সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By