মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী

ভালুকা উপজেলা ছাত্রদলের সভাপতি রিয়াদ, সম্পাদক বাবু

সীমু দা
বুধবার, ১ জুলাই, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ন
%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%81%E0%A6%95%E0%A6%BE %E0%A6%89%E0%A6%AA%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A6%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A6 %E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%95 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%81

ভালুকা উপজেলা ও পৌর শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মো. রিয়াদ পাঠানকে সভাপতি ও মাহমুদুল হাসান বাবুকে সাধারণ সম্পাদক করে উপজেলা শাখার আংশিক কমিটি এবং ভালুকা পৌর শাখায় মিয়াদুল হক খান মিয়াদকে আহ্বায়ক, মাহিদ আল হাসান মৃদুলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ইমরুল হাসান কায়েসকে সদস্য সচিব করে ১৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. আজিজুল হাকিম আজিজ ও সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে কমিটি দুটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

উপজেলা ছাত্রদলের ঘোষিত আংশিক কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে শরীফ হাসান, সহ-সভাপতি পদে মো. মাজেদুল হাসান মঈন, মো. আলীরাজ, মাহবুব আলম ও মো. জুবায়ের হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. তরিকুল ইসলাম লিমন, অলি উল্লাহ সাইদ (প্রধান), মো. ফরহাদ হোসেন (রেজা) ও মো. তারেকুজ্জামান খান, সহ সাধারণ সম্পাদক পদে মো. সিফাত মিয়া ও আল নাহিয়ান দীপ, সাংগঠনিক সম্পাদক পদে মো. জাহিদ হাসান প্রান্ত, দপ্তর সম্পাদক পদে মো. ফয়সাল মাল্লিক এবং প্রচার সম্পাদক পদে মো. জাহিদ হাসানকে মনোনীত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে উপজেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দক্ষিণ জেলা ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

কমিটি ঘোষণার পর জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভালুকা উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে আনন্দ মিছিল বের করেন।

নবনির্বাচিত সভাপতি মো. রিয়াদ পাঠান বলেন, দল যে দায়িত্ব আমাদের ওপর অর্পণ করেছে, তা সততা, নিষ্ঠা ও ঐক্যের সঙ্গে পালন করব। তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করব এবং আগামী দিনের সব সাংগঠনিক কর্মসূচি সফল করতে সর্বোচ্চ চেষ্টা থাকবে।

সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু বলেন, ‘তারুণ্যের শক্তিকে ঐক্যবদ্ধ করে ভালুকা উপজেলা ছাত্রদলকে আরও গতিশীল ও সুসংগঠিত করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর হাতকে শক্তিশালী করতে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে মাঠে থেকে কাজ করব।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By