মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী

‘৫ আগস্টের মধ্যে জুলাই জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে’

সীমু দা
বুধবার, ১ জুলাই, ২০২৬, ২:১৩ অপরাহ্ন
%E2%80%98%E0%A7%AB %E0%A6%86%E0%A6%97%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87 %E0%A6%9C%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%81%E0%A6%98%E0%A6%B0 %E0%A6%96%E0%A7%81%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BE %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%9C%E0%A6%A8%E0%A6%97%E0%A6%A3 %E0%A6%96%E0%A7%81%E0%A6%B2%E0%A7%87

আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে জাদুঘর চালু না হলে জনগণ নিজেরাই তা খুলে প্রবেশ করবে।

বুধবার (১ জুলাই) রাজধানীর রায়েরবাজারে চব্বিশের গণঅভ্যুত্থানে শহিদদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই হত্যা মামলার তদন্ত ও বিচার কার্যক্রম ধীরগতিতে এগোচ্ছে। এ প্রক্রিয়া আরও দ্রুত সম্পন্ন করতে হবে। একই সঙ্গে ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার দাবি জানান তিনি। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে ঘোষিত ফাঁসির রায় কার্যকরের আহ্বান জানান।

এ সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত জাসদ সভাপতি হাসানুল হক ইনুর প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার অন্যতম সহযোগী হিসেবে পরিচিত ইনুর ১০ বছরের সাজা যথেষ্ট নয়। তিনি আপিলের মাধ্যমে আরও কঠোর শাস্তির প্রত্যাশা করেন।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে জুলাই গণঅভ্যুত্থান পালন করলেই হবে না। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সরকার এখনো কোনো কর্মসূচি ঘোষণা করেনি। সরকার দ্রুত এ বিষয়ে কর্মসূচি ঘোষণা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By