মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন

ঈশ্বরগঞ্জে পুষ্পসজ্জিত গাড়িতে প্রধান শিক্ষকের বিদায়

সীমু দা
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ন
%E0%A6%88%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%81%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%B8%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%A4 %E0%A6%97%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কাকনহাটি নবী হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমুল হকের অবসরজনিত বিদায় উপলক্ষে এক আবেগঘন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

দীর্ঘ কর্মজীবনে শিক্ষা বিস্তারে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে তিনি বিদায় নেন। অনুষ্ঠান শেষে এলাকাবাসী ও প্রাক্তন শিক্ষার্থীরা তাঁকে পুষ্পসজ্জিত গাড়িতে বিদায় জানানোর সময় উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিদায় অনুষ্ঠানে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন সিভিল সার্জন ডা. ইলিয়াস।

তারাটি নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হযরত আলী, সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পিন্টু, মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, নিজতুলন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সাইফুল ইসলাম তালুকদার এবং ভাইদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সিরাজ উদ্দিন।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষককে উদ্দেশ্য করে মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ফাইকা হোসেন তুর্জা এবং সহকারী শিক্ষক ফয়সল আহমেদ। মানপত্র পাঠের সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের অনেকেই প্রিয় শিক্ষকের বিদায়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ বলেন, একজন শিক্ষক কখনোই অবসরে যান না। চাকরির মেয়াদ শেষ হলেও একজন আদর্শ শিক্ষকের শিক্ষা, মূল্যবোধ ও মানবিকতার আলো প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে। আজমুল হক স্যার তাঁর সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার মাধ্যমে শিক্ষার্থীদের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন। তাঁর কর্মজীবন নতুন প্রজন্মের শিক্ষকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর অবসরজীবন কামনা করছি।

বক্তারা বলেন, আজমুল হক শুধু একজন প্রধান শিক্ষক নন, তিনি ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক, সহকর্মীদের পরামর্শদাতা এবং এলাকার শিক্ষার মানোন্নয়নে নিবেদিতপ্রাণ একজন মানুষ। তাঁর আন্তরিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ বিদ্যালয়ের জন্য দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানের শেষে সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে পুষ্পসজ্জিত গাড়িতে বিদায় নেন প্রধান শিক্ষক আজমুল হক। এ সময় তাঁকে একনজর দেখতে বিদ্যালয় প্রাঙ্গণে ভিড় করেন স্থানীয়রা। বিদায়ের সেই মুহূর্তে উপস্থিত অনেকের চোখে ছিল অশ্রু, আর মুখে ছিল একজন প্রিয় শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসার প্রকাশ।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By