মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন

প্লাবিত নিম্নাঞ্চল ও চরাঞ্চল, লালমনিরহাটে পানিবন্দি ১০ হাজার পরিবার

সীমু দা
সোমবার, ২৯ জুন, ২০২৬, ২:৪৮ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%B2 %E0%A6%93 %E0%A6%9A%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%B2 %E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BF %E0%A7%A7%E0%A7%A6 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0

উজানের ঢল আর টানা বৃষ্টিতে আবারও ফুঁসে উঠেছে তিস্তা নদী। লালমনিরহাটের নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে হু হু করে পানি প্রবেশ করায় চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। প্লাবিত হয়েছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল এলাকা। জেলার পাঁচটি উপজেলার অন্তত ১০ হাজার পরিবার এখন পানিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে গ্রামীণ কাঁচাপাকা সড়ক ও বাদাম-সবজিসহ চলতি মৌসুমের বিভিন্ন ফসল। ঘরবাড়িতে পানি ওঠায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা, চরাঞ্চলের বহু পরিবারে বন্ধ রয়েছে রান্নাবান্না।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, গতকাল রাতে ডালিয়া ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও বর্তমানে তা কিছুটা কমেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ডালিয়া ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ব্যারেজ পয়েন্টে পানি কিছুটা কমলেও নদীর ভাটি অঞ্চলে এখনো পানির টান কমেনি, ফলে অববাহিকার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল থেকে শুরু হওয়া টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হঠাৎ তিস্তার পানি বৃদ্ধি পায়। এতে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ও খুনিয়াগাছ; হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ও গড্ডিমারী এবং আদিতমারী উপজেলার মহিষখোচাসহ বেশ কিছু এলাকার নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়।

জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী চরের বাসিন্দা ফজলুল হক (৪৫) বলেন, রাতের অন্ধকারে হঠাৎ করেই ঘরে পানি ঢুকে গেছে। বিছানার কাছাকাছি আসছে পানি। চুলা ভিজে গেছে। তাই বন্ধ রান্নাবান্না। আদিতমারী উপজেলার মহিষখোচা এলাকার কৃষক সোলেমান মিয়া (৫২) বলেন, নদীতে পানি আসায় চরের সব বাদাম আর খেতের সবজি পানির নিচে তলায়া গেছে। এদিকে বাড়িঘরে পানি উঠছে। আমার বাড়ি যাওয়ার সড়কটিও পানিতে তলে গেছে। নদীপাড়ের বাসিন্দারা জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে কয়েক দফায় বন্যা ও ভাঙনের মুখে পড়তে হয় তাদের। স্থানীয়দের দাবি, নদী খনন ও স্থায়ী সমাধান ছাড়া এই দুর্ভোগ থেকে মুক্তির কোনো উপায় নেই।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার রায় জানান, উজানের ভারী বৃষ্টিপাতের কারণেই নদীর পানি এভাবে ওঠানামা করছে। ভাঙন রোধে জরুরি ভিত্তিতে ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে জিও ব্যাগ ফেলা হচ্ছে এবং বন্যা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

লালমনিরহাটের জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান বলেন, পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের মাঝে দ্রুত জরুরি সরকারি সহায়তা ও ত্রাণ পৌঁছে দেওয়ার সব ধরনের প্রস্তুতি রয়েছে। দূর্গতদের জন্য ২২০ মেট্রিক টন চাল ও পাচ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By