বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
বিশ্বকাপ উদযাপনে সবার নজর কাড়ল ইয়ামালের ছোট ভাই মানসিক প্রতিবন্ধী কিশোরকে মারধর ও পরিবারকে লাঞ্ছিত করার অভিযোগ বুড়িচং সীমান্তে এমপির মাদকবিরোধী অভিযান: আটক ৩ আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাবের বার্তা দিয়ে ‘সাসটেইনাবিলিটি সামিট ২০২৬’ অনুষ্ঠিত এসএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড ইয়ামালের চোট শঙ্কা নিয়ে যা জানাল স্পেন রাজধানীর কুড়িলে ‘অনার এক্স-২০০’ মোবাইল বিষ্ফোরন, আতংকে ব্যবহারকারী ভিন্ন ব্যানার, শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা আবারও আবহাওয়া অফিসের সতর্কবার্তা জারি ফের ঢাবি ক্যাম্পাসে প্রধানমন্ত্রী দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম ইংল্যান্ড ম্যাচের আগে অনুশীলনে নেই মেসি, কিন্তু কেন? হরমুজ নিয়ে সংঘাত আরও তীব্র, পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র-ইরান ৪ বছর পর মুখ খুললেন পরীমনি জীবিকার টানে মালয়েশিয়া গিয়ে প্রাণ গেল সালথার শোয়াইবের তরুণদের সম্ভাবনাই হবে জাতীয় অগ্রগতির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ইরানের হামলার নিন্দা জানিয়ে জর্ডান-কুয়েত-বাহরাইনের পাশে দাঁড়াল ফিলিস্তিন বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম আবারও দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

গাইবান্ধায় হানিট্র্যাপ চক্রের আস্তানায় অভিযান, নারীসহ তিনজন গ্রেফতার

সীমু দা
শনিবার, ২৭ জুন, ২০২৬, ৯:১৫ পূর্বাহ্ন
%E0%A6%97%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA %E0%A6%9A%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B8%E0%A6%B9 %E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%9C%E0%A6%A8 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AB%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0

প্রেমের ফাঁদে ডেকে নিয়ে আপত্তিকর ভিডিও ধারণের চেষ্টা, এরপর সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়—এভাবেই দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল একটি সংঘবদ্ধ হানিট্র্যাপ চক্র। অবশেষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে চক্রটির এক নারী সদস্যসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে তাদের কবল থেকে এক যুবককে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) উপজেলার দরবস্ত ইউনিয়নের সিংজানি (কালিতলা) এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সুন্দইল এলাকার আবু সাঈদ লিমনের স্ত্রী রমীম আক্তার রিপা (২৫), কামারদহ ইউনিয়নের বকশীচর এলাকার মৃত নইবরের ছেলে মোস্তফা (৪৫) এবং গুমানীগঞ্জ ইউনিয়নের বালুভরা এলাকার মৃত রমজান আলীর ছেলে শহিদুল ইসলাম (৩৮)।

পুলিশ জানায়, শুক্রবার সকালে ভুক্তভোগী যুবক শামীম মিয়া বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহার অনুযায়ী, বৃহস্পতিবার রমীম আক্তার রিপা মোবাইল ফোনে কৌশলে শামীমকে কালিতলা এলাকার একটি ভাড়া বাসায় ডেকে নেন। সেখানে প্রবেশের পর তাকে আপত্তিকর অবস্থায় ভিডিও ধারণের চেষ্টা করা হয়। এতে শামীম বাধা দিলে আগে থেকে ওঁৎ পেতে থাকা মোস্তফা ও শহিদুল ঘরে ঢুকে তাকে জিম্মি করে টাকা দাবি করে।

অভিযোগে বলা হয়, টাকা না দিলে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। শামীম টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধরও করা হয়। একপর্যায়ে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং জাতীয় জরুরি সেবা নম্বরে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযানে তিনজনকে আটক করে।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, গ্রেফতার ব্যক্তিরা উপজেলার বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে পরিকল্পিতভাবে হানিট্র্যাপের ফাঁদ পেতে মানুষকে ডেকে আনত। পরে আপত্তিকর ভিডিও ধারণ কিংবা সেই ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে জিম্মি করে টাকা আদায় করত।

তিনি আরও জানান, গ্রেফতার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে এই সংঘবদ্ধ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By