মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ
রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন

‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’

সীমু দা
শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ২:৫৬ অপরাহ্ন
%E2%80%98%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%81%E0%A6%B2%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%97%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF %E0%A6%96%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%93 %E0%A6%86%E0%A6%AA%E0%A6%A8%E0%A6%BF %E0%A6%93%E0%A6%B8%E0%A6%BF %E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%8F%E0%A6%9F%E0%A6%BE %E0%A6%B9%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A8%E0%A6%BE

কুমিল্লা নগরীতে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে স্কুলছাত্র ইথান আহমেদ প্রেম (১২) গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৯টার দিকে নগরীর কাটাবিল এলাকায় গুলিবিদ্ধ শিক্ষার্থীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি।

এ সময় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ারকে উদ্দেশ করে এমপি বলেন, “মাদক কারবারিদের কাছে যদি আমরা সবাই আত্মসমর্পণ করে দিই, তাহলে দায়িত্বে থাকার কোনো অর্থ নেই। একজন স্কুলছাত্র নিরাপদে স্কুলে যেতে পারবে না, অথচ আপনি ওসি থাকবেন, আমি এমপি থাকব—এটা হতে পারে না। এই পরিবারের কাছে কী জবাব দেবেন?”

তিনি বলেন, মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং তাদের আইনের আওতায় আনতেই হবে। প্রয়োজনে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে কথা বলা হবে। ইতোমধ্যে তিনি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও কুমিল্লার পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

পরে এমপি আহত ইথানের মা সোনিয়া আক্তারের সঙ্গে কথা বলে তার পরিবারের খোঁজখবর নেন। তিনি জানান, ইথানের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে এবং সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

কান্নাজড়িত কণ্ঠে ইথানের মা সোনিয়া আক্তার বলেন, “অপু ও সাব্বির গ্রুপের মধ্যে কয়েকদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার আমার ছেলে স্কুলে গিয়েছিল। টিফিনের সময় বাসায় ফেরার পথে তার পিঠে গুলি লাগে। সে আমার একমাত্র সন্তান। ওর কিছু হলে আমি কী নিয়ে বাঁচব?”

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদক কারবারিদের দুই পক্ষের সংঘর্ষের সময় ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে সে। গুলিবিদ্ধ শিক্ষার্থীর ইথান আহমেদ প্রেম (১২) নগরীর কাটাবিল এলাকার বাসিন্দা মো. ইউনুস মিয়ার ছেলে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By