সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
ভাইরাল বক্তব্যের পর শাস্তিমূলক ব্যবস্থা, কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের দীর্ঘ ৬০ বছরের পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে নেদারল্যান্ডস খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কৃষকদের কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ পাকিস্তানে বড় অঙ্কে কমে গেল পেট্রোল-ডিজেলের দাম  আসছে “থ্রি ইডিয়টস ২”, বদলে যাবে র‍্যাঞ্চো-ফারহান-রাজুর জীবন দেশে ফের কমে গেল স্বর্ণের দাম হাকিমিকে যেতে হবে আদালতে, দ্বিতীয় ম্যাচের আগে বড় ধাক্কায় মরক্কো হাইতির বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়, ঢাবিতে উচ্ছ্বাসের ঢেউ সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর দেশে স্বর্ণের দামে বড় ধস মেসির চোখের পানির পেছনে ছিল বাবার অসুস্থতার উদ্বেগ নালিতাবাড়ীতে বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা, প্রেমিক গ্রেফতার ইরানের অর্থ ফেরত দিতে হবে যুক্তরাষ্ট্রকে, না হলে কেউ ডলারে বিনিয়োগ করবে না: ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইরানের ১৪ দফা সমঝোতা, যা আছে চুক্তিতে  কান্নায় ভেঙে পড়লেন মেসি, জানালেন কঠিন সময়ের কথা একাধিক রেকর্ড গড়লেন আর্জেন্টাইন মহাতারকা হালান্ডের জোড়া গোলে ইরাককে উড়িয়ে দিল নরওয়ে সরকারের কাছে সমন্বিত ১৭ দফা প্রস্তাবনা বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের কবে খোলা হবে হরমুজ, জানালেন ট্রাম্প দিল্লিতে প্রবেশে বাধা, ফেরত এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নোবিপ্রবিতে যুক্ত হবে উন্নয়নমুখী নতুন বিষয়: শিক্ষামন্ত্রী

সীমু দা
সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:১১ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%89%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8%E0%A6%AE%E0%A7%81%E0%A6%96%E0%A7%80 %E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) দেশের উন্নয়ন চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন নতুন একাডেমিক বিষয় যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়গুলোর আদলে দেশের উচ্চশিক্ষায় নতুন ধারণা ও কাঠামো সংযোজন শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় নোবিপ্রবিকেও একটি আধুনিক ও ইনক্লুসিভ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে।

সোমবার (২২ জুন) নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন, ডিনস অ্যাওয়ার্ড ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা নতুন কনসেপ্ট যুক্ত করা শুরু করেছি। গত সপ্তাহে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস হয়েছে। সেই বিশ্ববিদ্যালয়কে আমরা নতুন ধারায় নিয়ে আসছি। সেখানে নার্সিং, মেডিক্যাল সায়েন্স, ইনোভেশন ও ক্রিয়েটিভ বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।”

নোবিপ্রবির সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, “নোবিপ্রবি সমুদ্রের খুব কাছাকাছি অবস্থিত। আগামী দিনে এ বিশ্ববিদ্যালয়ে এমন বিষয় সম্পৃক্ত করা হবে, যা দেশের উন্নয়নে সরাসরি ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “স্কুল অব ইকোনমিকস, স্কুল অব ইঞ্জিনিয়ারিং, স্কুল অব এগ্রিকালচার এবং স্কুল অব মেডিক্যাল সায়েন্সের মতো ধারণা আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে অন্তর্ভুক্ত করতে শুরু করেছি। ইউরোপ ও আমেরিকার বিশ্ববিদ্যালয়, বিশেষ করে ক্যামব্রিজ, এমআইটি ও হার্ভার্ডের মতো প্রতিষ্ঠানের কিছু আধুনিক একাডেমিক ধারণা অনুসরণ করে দেশের উচ্চশিক্ষাকে নতুন পথে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।”

নোবিপ্রবিকে আধুনিকায়নের বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “আমি আশা করব ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বগুড়া বিশ্ববিদ্যালয়ের পর নোবিপ্রবিকে আধুনিকায়নের জন্য প্রথম প্রস্তাবটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবেন। নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের সেই সক্ষমতা, পরিবেশ ও জায়গা রয়েছে।”

অনুষ্ঠানে তিনি শিক্ষাব্যবস্থার বিভিন্ন সংস্কার উদ্যোগের কথাও তুলে ধরেন। মাদ্রাসা ও সাধারণ শিক্ষাবোর্ডের অভিন্ন বিষয়গুলোতে একই প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ, প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ এবং শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম প্রদানের পরিকল্পনার কথাও জানান তিনি।

নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By