মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন

ধুনটে অতিবৃষ্টি ও স্রোতের টানে ভেঙে গেল নির্মাণাধীন কালভার্ট

সীমু দা
সোমবার, ২২ জুন, ২০২৬, ৮:৩৩ অপরাহ্ন
%E0%A6%A7%E0%A7%81%E0%A6%A8%E0%A6%9F%E0%A7%87 %E0%A6%85%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AC%E0%A7%83%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%93 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%AD%E0%A7%87%E0%A6%99%E0%A7%87 %E0%A6%97%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A3%E0%A6%BE%E0%A6%A7%E0%A7%80%E0%A6%A8 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F

বগুড়ার ধুনট উপজেলায় টানা কয়েক দিনের অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ধসে পড়েছে একটি গুরুত্বপূর্ণ কালভার্ট। এতে দুই এলাকার মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ সোমবার (২২ জুন) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের নিমগাছী-হেউটনগর সংযোগ কালভার্টটির মাঝামাঝি অংশ ভেঙে তলিয়ে যায়। ফলে এই সড়ক দিয়ে সব ধরনের যানবাহন ও সাধারণ মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে এবং চরম দুর্ভোগে পড়েছেন কয়েকটি গ্রামের কয়েক হাজার বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের টানা বর্ষণে ধুনটের বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সোমবার সকালে নিমগাছী ও হেউটনগর এলাকার পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম এই কালভার্টটির নিচ দিয়ে তীব্র গতিতে পানি প্রবাহিত হতে থাকে। পানির প্রচণ্ড তোড়ে কালভার্টের নিচের মাটি সরে গিয়ে ভিত্তি দুর্বল হয়ে পড়ে। একপর্যায়ে সকাল ৭টার দিকে বিকট শব্দে কালভার্টের মাঝখানের বড় একটি অংশ ধসে পড়ে স্রোতের টানে ভেসে যায়। এই কালভার্টটি ধসে পড়ায় দুই পারের কৃষক, স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী এবং জরুরি চিকিৎসার সেবাগ্রহীতারা যাতায়াতে মারাত্মক প্রতিবন্ধকতার মুখে পড়েছেন। বিশেষ করে কৃষিপণ্য ও জরুরি রোগী পরিবহনে ভোগান্তি চরমে পৌঁছেছে। এলাকাবাসীর অভিযোগ, কালভার্টটি দীর্ঘদিন ধরেই নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এর আগেও স্থানীয়রা এটি সংস্কারের জন্য একাধিকবার দাবি জানালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

স্থানীয় বাসিন্দা মো. কাওসার আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, কালভার্টটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে এমন আশঙ্কা আমরা বারবার প্রশাসনকে জানিয়েছি। কিন্তু কেউ পাত্তা দেয়নি। আজ এটি ভেঙে যাওয়ায় আমাদের কয়েকটি গ্রামের মানুষ পুরোপুরি অবরুদ্ধ ও চরম দুর্ভোগে পড়েছে।

এ বিষয়ে কালেরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শিপন মিয়া জানান, কালভার্টটির নির্মাণকাজ চলমান ছিল। তিনি বলেন, চলতি কাজের মধ্যে অতিবৃষ্টির কারণে এটি ধসে গেছে। তবে নির্মাণকাজে কোনো ধরনের ত্রুটি বা গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে; কারণ কাজের ত্রুটিও এই ধসের একটি কারণ হতে পারে। বিষয়টি আমি এলজিইডি ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সাময়িকভাবে দ্রুত একটি বিকল্প যোগাযোগ ব্যবস্থা (সাঁকো বা ডাইভারশন) চালু এবং স্থায়ীভাবে নতুন একটি সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জোর চেষ্টা চালানো হচ্ছে।

এদিকে কালভার্ট ধসের ঘটনায় পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে জনদুর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে সেখানে একটি নতুন সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By