মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন

১১ মাসে বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

সীমু দা
সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ন
%E0%A7%A7%E0%A7%A7 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%AF%E0%A6%BC %E0%A7%AE %E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AF%E0%A6%BC %E0%A7%A8%E0%A7%AB%E0%A7%AA %E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE

চলতি অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত (১১ মাসে) রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) করসহ মোট ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা আয় করেছে। এর মধ্যে বিজ্ঞাপন খাত থেকে আয় হয়েছে ৫ কোটি ৭ লাখ ৯ হাজার ৪১৭ টাকা। একই সময়ে প্রতিষ্ঠানটি ব্যয় করেছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা।

সোমবার (২২ জুন) জাতীয় সংসদে নওগাঁ–৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এ তথ্য জানান।

মন্ত্রী আরও জানান, ২০২০–২১ অর্থবছর থেকে ২০২৪–২৫ অর্থবছর পর্যন্ত বিটিভির আয়-ব্যয়ের ধারাবাহিক চিত্রেও ব্যয়ের তুলনায় আয়ের ব্যবধান ব্যাপক।

সরকারি তথ্যমতে, ২০২০–২১ অর্থবছরে বিটিভির আয় ছিল ৩৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার টাকা, ব্যয় ২৮০ কোটি ৮১ লাখ ৩৬ হাজার টাকা। ২০২১–২২ অর্থবছরে আয় ৪০ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা, ব্যয় ২৮৫ কোটি ৪৭ লাখ ২৭ হাজার টাকা। ২০২২–২৩ অর্থবছরে আয় ৩০ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার টাকা, ব্যয় ৩৭০ কোটি ৬১ লাখ ৫১ হাজার টাকা। ২০২৩–২৪ অর্থবছরে আয় ৪৪ কোটি ২১ লাখ ২২ হাজার টাকা, ব্যয় ২৯৮ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা। আর ২০২৪–২৫ অর্থবছরে আয় ২৭ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা, ব্যয় ৩০৭ কোটি ৯২ লাখ ২২ হাজার টাকা।

একই অধিবেশনে দেওয়া তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৫৯টি টেলিভিশন চ্যানেল, ১ হাজার ৪৩৬টি পত্রিকা এবং ৪৭৪টি অনলাইন নিউজ পোর্টাল রয়েছে।

এছাড়া তিনি জানান, দেশে বর্তমানে রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেলের সংখ্যা ৪টি এবং অনুমোদিত বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা ৫৫টি। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ৪টি চ্যানেলসহ মোট ৩৯টি চ্যানেল বর্তমানে সম্প্রচার কার্যক্রম চালাচ্ছে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By