পুলিশের অভিযানের সময় গ্রেপ্তার এড়াতে ছাঁদ থেকে লাফিয়ে পরে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
মৃত রাশেদ খান মেনন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল মহানগরীর ১ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ছিলেন।
মৃতের ঘনিষ্ঠজন সূত্রে জানা গেছে, রবিবার (২১ জুন) দুপুরে কোন মামলা ছাড়াই কাউনিয়া থানা পুলিশ রাশেদ খান মেননের পশ্চিম কাউনিয়ার বাসায় অভিযান চালায়।
এসময় আতঙ্কিত হয়ে রাশেদ খান মেনন গ্রেপ্তার এড়াতে বাড়ির ছাঁদ থেকে লাফিয়ে নিচে পরে গুরুত্বর আহত হন। পরিবারের লোকজন মূমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
তবে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বাড়ির পেছনের দেয়াল টপকে পালিয়ে যাওয়ার সময় পরে গিয়ে রাশেদ খান মেননের মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে কাউনিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথ জানিয়েছেন, কোন অভিযান নয়; প্রাথমিকভাবে জানা গেছে, রাশেদ খান মেননের হার্টে রিন পরানো ছিলো।
তিনি নিজ বাসার ছাঁদ দিয়ে হাটাহাটি করার সময় অসাবধানতাবশত পরে গিয়ে মারা গেছেন। ওসি আরও জানিয়েছেন, পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে। মৃতের মরদেহ তার পরিবারের সদস্যরা শেবাচিম হাসপাতাল থেকে নিয়ে গেছেন।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);