বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

আলু সংরক্ষণ ভাড়া কেজি প্রতি ৫ টাকা করার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি

সীমু দা
রবিবার, ২১ জুন, ২০২৬, ৪:০৭ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%B2%E0%A7%81 %E0%A6%B8%E0%A6%82%E0%A6%B0%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3 %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%95%E0%A7%87%E0%A6%9C%E0%A6%BF %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF %E0%A7%AB %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE %E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%A0%E0%A6%BE%E0%A6%95%E0%A7%81%E0%A6%B0%E0%A6%97%E0%A6%BE%E0%A6%81%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87

‎”কৃষক বাঁচলে বাঁচবে দেশ,সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে জেলার আলু চাষি ও অংশীজনদের সংগঠন (আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডি) ব্যানারে রোববার সকাল ১১ টায় জেলা কালেক্টরেট চত্বরে ঘন্টাব্যাপী এ কর্মসূচীটি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা আলু চাষি সংগঠনের সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান, সাধারণ সম্পাদক আতাউর রহমান , যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, বালিয়াডাঙ্গী আলু চাষী সংগঠনের সভাপতি আব্দুস সালাম সহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন, বর্তমানে হিমাগার ভাড়া অতিরিক্ত হওয়ায় একদিকে যেমন কৃষকদের উৎপাদন খরচ বেড়েছে, অন্যদিকে বাজারে আলুর দাম না থাকায় ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষক। বর্তমানে কেজি প্রতি ৮ টাকা হিমাগার ভাড়া নেয়া হচ্ছে,যা কৃষকদের সাথে অন্যায় করা হচ্ছে। প্রতি কেজি ৫ টাকা ভাড়া করার দাবি তুলে বক্তারা আরো বলেন, প্রতি কেজি আলু উৎপাদনে ব্যয় হয় ১৭ থেকে ১৮ টাকা আর কোল্ড স্টোরেজ ভাড়া দিতে হয় ৮ টাকা।

বাজারে আলুর দাম না থাকার ফলে চরমভাবে ক্ষতিগ্রস্থ হতে হয় কৃষকদের। আলু পচনশীল কৃষিপণ্য হওয়ায় সঠিক ভাবে আলু সংরক্ষণে হিমাগারের বিকল্প নেই। আর এ সুযোগটা কাজে লাগিয়ে হিমাগার মালিকেরা বিনা কারণে সংরক্ষণ ভাড়া দফায় দফায় বৃদ্ধি করছেন। তিন বছরে দ্বিগুণেরও বেশি ভাড়া বাড়ানো হয়েছে। কৃষক বাঁচলে বাঁচবে দেশ। তাই কৃষকদের নুন্যতম এ দাবী মানা না হলে আগামীতে বড় কর্মসূচী দেবার হুশিয়ারী দেয়া হয় মানববন্ধন থেকে।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বরাবর স্মারকলিপি পেশ করেন ভুক্তভোগী কৃষকরা।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By