”কৃষক বাঁচলে বাঁচবে দেশ,সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে জেলার আলু চাষি ও অংশীজনদের সংগঠন (আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডি) ব্যানারে রোববার সকাল ১১ টায় জেলা কালেক্টরেট চত্বরে ঘন্টাব্যাপী এ কর্মসূচীটি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা আলু চাষি সংগঠনের সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান, সাধারণ সম্পাদক আতাউর রহমান , যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, বালিয়াডাঙ্গী আলু চাষী সংগঠনের সভাপতি আব্দুস সালাম সহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, বর্তমানে হিমাগার ভাড়া অতিরিক্ত হওয়ায় একদিকে যেমন কৃষকদের উৎপাদন খরচ বেড়েছে, অন্যদিকে বাজারে আলুর দাম না থাকায় ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষক। বর্তমানে কেজি প্রতি ৮ টাকা হিমাগার ভাড়া নেয়া হচ্ছে,যা কৃষকদের সাথে অন্যায় করা হচ্ছে। প্রতি কেজি ৫ টাকা ভাড়া করার দাবি তুলে বক্তারা আরো বলেন, প্রতি কেজি আলু উৎপাদনে ব্যয় হয় ১৭ থেকে ১৮ টাকা আর কোল্ড স্টোরেজ ভাড়া দিতে হয় ৮ টাকা।
বাজারে আলুর দাম না থাকার ফলে চরমভাবে ক্ষতিগ্রস্থ হতে হয় কৃষকদের। আলু পচনশীল কৃষিপণ্য হওয়ায় সঠিক ভাবে আলু সংরক্ষণে হিমাগারের বিকল্প নেই। আর এ সুযোগটা কাজে লাগিয়ে হিমাগার মালিকেরা বিনা কারণে সংরক্ষণ ভাড়া দফায় দফায় বৃদ্ধি করছেন। তিন বছরে দ্বিগুণেরও বেশি ভাড়া বাড়ানো হয়েছে। কৃষক বাঁচলে বাঁচবে দেশ। তাই কৃষকদের নুন্যতম এ দাবী মানা না হলে আগামীতে বড় কর্মসূচী দেবার হুশিয়ারী দেয়া হয় মানববন্ধন থেকে।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বরাবর স্মারকলিপি পেশ করেন ভুক্তভোগী কৃষকরা।
রোহান/সা.এ.
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);