বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সর্বশেষ
বিশ্বকাপ উদযাপনে সবার নজর কাড়ল ইয়ামালের ছোট ভাই মানসিক প্রতিবন্ধী কিশোরকে মারধর ও পরিবারকে লাঞ্ছিত করার অভিযোগ বুড়িচং সীমান্তে এমপির মাদকবিরোধী অভিযান: আটক ৩ আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাবের বার্তা দিয়ে ‘সাসটেইনাবিলিটি সামিট ২০২৬’ অনুষ্ঠিত এসএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড ইয়ামালের চোট শঙ্কা নিয়ে যা জানাল স্পেন রাজধানীর কুড়িলে ‘অনার এক্স-২০০’ মোবাইল বিষ্ফোরন, আতংকে ব্যবহারকারী ভিন্ন ব্যানার, শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা আবারও আবহাওয়া অফিসের সতর্কবার্তা জারি ফের ঢাবি ক্যাম্পাসে প্রধানমন্ত্রী দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম ইংল্যান্ড ম্যাচের আগে অনুশীলনে নেই মেসি, কিন্তু কেন? হরমুজ নিয়ে সংঘাত আরও তীব্র, পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র-ইরান ৪ বছর পর মুখ খুললেন পরীমনি জীবিকার টানে মালয়েশিয়া গিয়ে প্রাণ গেল সালথার শোয়াইবের তরুণদের সম্ভাবনাই হবে জাতীয় অগ্রগতির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ইরানের হামলার নিন্দা জানিয়ে জর্ডান-কুয়েত-বাহরাইনের পাশে দাঁড়াল ফিলিস্তিন বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম আবারও দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

৬৪ সেকেন্ডে রেকর্ড গোল, ১০ জনের দল নিয়েও জিতল প্যারাগুয়ে

সীমু দা
শনিবার, ২০ জুন, ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
%E0%A7%AC%E0%A7%AA %E0%A6%B8%E0%A7%87%E0%A6%95%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%87 %E0%A6%B0%E0%A7%87%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1 %E0%A6%97%E0%A7%8B%E0%A6%B2 %E0%A7%A7%E0%A7%A6 %E0%A6%9C%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%B2 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%93 %E0%A6%9C%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%B2 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%97%E0%A7%81%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87

প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচটি প্যারাগুয়ে ও তুরস্ক দুই দলের জন্যই ছিল বাঁচা-মরার লড়াই। সেই গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুতেই রেকর্ড গড়া এক গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে। পরে লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হলেও শেষ পর্যন্ত ১-০ গোলের জয় ধরে রেখে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখে তারা। অন্যদিকে টানা দ্বিতীয় হারে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয় তুরস্কের।

ম্যাচের মাত্র ৬৪ সেকেন্ডে গোল করে বিশ্বকাপের নতুন দ্রুততম গোলের রেকর্ড গড়েন প্যারাগুয়ের মাতিয়াস গালার্জা। বক্সের বাইরে থেকে নেওয়া তার দুর্দান্ত শট তুরস্কের গোলরক্ষক উগুরকান চাকিরকে পরাস্ত করে জালে জড়ায়। কয়েক ঘণ্টা আগেই মরক্কোর বিপক্ষে দ্রুততম গোলের রেকর্ড গড়েছিলেন তুরস্কের ইসমাইল সাইবারি। তবে সেই রেকর্ড একদিনও স্থায়ী হয়নি।

এরপর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে তুরস্ক। প্রথমার্ধেই সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল তারা। ফ্রি-কিক থেকে আসা বলে মের্ত মুলদুরের হেড প্যারাগুয়ের এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করলেও শেষ পর্যন্ত ক্রসবারে আঘাত করে ফিরে আসে।

ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে। প্যারাগুয়ের ফরোয়ার্ড আদাম বেরেইরোকে ফাউল করার পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ধাক্কাধাক্কিতে রূপ নেওয়া পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন দুই দলের অধিনায়ক।

এই ঘটনার পর ভিএআরের সহায়তায় প্যারাগুয়ের তারকা মিডফিল্ডার মিগেল আলমিরনকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। অভিযোগ, তিনি মুখ ঢেকে তুরস্কের এক খেলোয়াড়কে কিছু বলেছেন। এবারের বিশ্বকাপে নতুন নিয়ম অনুযায়ী মুখ ঢেকে প্রতিপক্ষকে উদ্দেশ করে কিছু বলা অসদাচরণ হিসেবে গণ্য হচ্ছে। সেই নিয়মে প্রথম লাল কার্ড দেখা খেলোয়াড় হলেন আলমিরন।

১০ জনের দলে পরিণত হওয়ার পরও ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি হারায়নি প্যারাগুয়ে। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন হুলিও এনসিসো, তবে কাছ থেকে পাওয়া সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তিনি।

অন্যদিকে ম্যাচের শেষ মুহূর্তে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল তুরস্ক। যোগ করা সময়ের শেষ মিনিটে উইং থেকে আসা ক্রসে মেরিহ দেমিরালের হেড অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়। সুযোগ নষ্ট হওয়ার পর হতাশায় ভেঙে পড়েন এই তুর্কি ডিফেন্ডার।

শেষ পর্যন্ত গালার্জার ৬৪ সেকেন্ডের সেই গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। ১০ জনের দল নিয়েও ১-০ গোলের গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় প্যারাগুয়ে। আর টানা দ্বিতীয় হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয় তুরস্কের।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By