হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলকে ঘিরে চলছে নানা আলোচনা। ম্যাচের প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপরই ফুটবলপ্রেমীদের বিভিন্ন মন্তব্য ও ট্রল ছড়িয়ে পড়ে অনলাইনে।
এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে একটি মন্তব্য। সেখানে লেখা হয়েছে, “ব্রাজিলের হাফটাইমে গোলের সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান!”
মন্তব্যটি মূলত হাইতির বিপক্ষে প্রথমার্ধে ব্রাজিলের করা তিন গোল এবং আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সংখ্যা- তিনটির মধ্যে তুলনা টেনে করা হয়েছে বলে অনেকের ধারণা। পোস্টটি মুহূর্তেই বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়।
ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা প্রতিদ্বন্দ্বিতা নতুন কিছু নয়। দুই দেশের সমর্থকরাই প্রায়শই একে অপরকে খোঁচা দিয়ে থাকেন। ব্রাজিলের পাঁচটি বিশ্বকাপ শিরোপার বিপরীতে আর্জেন্টিনার রয়েছে তিনটি বিশ্বকাপ ট্রফি। ফলে বড় কোনো জয় পেলেই সামাজিক যোগাযোগমাধ্যমে এমন পরিসংখ্যানভিত্তিক ট্রল ও খোঁচার বন্যা দেখা যায়।
হাইতির বিপক্ষে জয়ের মাধ্যমে ব্রাজিল সমালোচনার জবাব দিয়েছে মাঠের পারফরম্যান্সে। আর সেই জয়কে কেন্দ্র করেই নতুন করে জমে উঠেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের সমর্থকদের ভার্চুয়াল লড়াই।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);