বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সর্বশেষ
হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

যাত্রী ছাউনির ফলক পরিবর্তন, ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ জেলা পরিষদ প্রশাসকের

সীমু দা
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80 %E0%A6%9B%E0%A6%BE%E0%A6%89%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AB%E0%A6%B2%E0%A6%95 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%A8 %E0%A6%AD%E0%A7%81%E0%A6%B2 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%80%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%A6%E0%A7%81%E0%A6%83%E0%A6%96 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B6 %E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখলা ফেরিঘাটে নির্মিতব্য যাত্রী ছাউনির উদ্বোধনী ফলকে সাবেক শিক্ষামন্ত্রী ও বর্তমানে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুকের নাম জেলা পরিষদের প্রশাসকের নামের নিচে স্থান দেয়াকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সমালোচনার সৃষ্টি হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুরে জেলা পরিষদের অর্থায়নে নির্মিতব্য যাত্রী ছাউনির ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান। তবে উদ্বোধনী ফলকে সংসদ সদস্যের নাম জেলা পরিষদ প্রশাসকের নামের নিচে উল্লেখ করা হয়। বিষয়টি নিয়ে বিএনপির নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে।

স্থানীয়দের দাবি, রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) অনুযায়ী একজন সংসদ সদস্যের অবস্থান জেলা পরিষদের প্রশাসকের চেয়ে উচ্চ পর্যায়ে। সে হিসেবে উদ্বোধনী ফলকে সংসদ সদস্যের নাম যথাযথ মর্যাদায় উপরের দিকে থাকা উচিত ছিল।

খোঁজ নিয়ে জানা গেছে অনুষ্ঠানে ড. মুহাম্মদ ওসমান ফারুক উপস্থিত ছিলেন না। তাকে না জানিয়েই ফলকে তার নাম ব্যবহার করা হয়। এছাড়া অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র নেতাদেরও অবহিত করা হয়নি বলেও অভিযোগ রয়েছে।

তবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল আমিন উজ্জ্বলসহ সদর উপজেলা বিএনপির কয়েকজন নেতা।

নামফলক ঘিরে বিতর্কের বিষয়ে করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাল বলেন, আমরা কোনো অবস্থাতেই এটিকে ভালোভাবে দেখছি না।তিনি আরো বলেন, ড. মুহাম্মদ ওসমান ফারুক শুধু একজন সংসদ সদস্য নন, তিনি সাবেক শিক্ষামন্ত্রীও। উদ্বোধনী ফলকে তার নাম যে অবস্থানে রাখা হয়েছে, তা তার রাজনৈতিক ও রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিষয়টি আমাদের ব্যাথিত করেছে।

উল্লেখ্য, এর আগেও জেলা পরিষদের অর্থায়নে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে নির্মিতব্য তোরণের উদ্বোধনী নামফলকে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামের নাম নিচে রাখা হয়েছিল। বিষয়টি নিয়ে তখনও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা ও বিতর্কের জন্ম দিয়েছিল।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও উপজেলা সদর বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল খান মুঠোফোনে বলেন, পূর্বে স্থাপিত ফলকটিতে কিছু অনিচ্ছাকৃত ভুলত্রুটি ছিল। বিষয়টি আমাদের নজরে আসার পর তাৎক্ষণিকভাবে সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। ইতোমধ্যে ভুলগুলো সংশোধন করে নতুন ফলক স্থাপন করা হয়েছে। আশা করি, এ বিষয়ে আর কোনো বিভ্রান্তির সুযোগ থাকবে না। সাময়িক এই ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By