বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে বিশ্ব নিরাপদ খাদ্য দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ী জেলার সদর উপজেলার শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে ১২২ জন শিক্ষার্থীদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয়।
রবিবার দিন ব্যাপী এ কর্মসূচিতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের রাজবাড়ীর অফিসার মোঃ আসিফুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রেজাউল করিম ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
নিরাপদ খাদ্য অফিসার মোঃ আসিফুর রহমান শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য আইন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম নিয়ে সচেতনতা মূলক বক্তব্য রাখেন।
তিনি নিরাপদ খাদ্য কি ও কেনো প্রয়োজন, খাদ্য দূষক, বিপত্তি কি কি, নিরাপদ খাদ্যের প্রয়োজনে আমাদের প্রাত্যহিক চর্চা সমূহ নিয়ে ধারণা ও দিকনির্দেশনা প্রদান করেন এবং রুটি ছ্যাঁকার সময়ের সতর্কতা হিসেবে রুটি সরাসরি তাপে/চূলায় না দিয়ে তাওয়াতে সময় নিয়ে কম তাপমাত্রায় ছ্যাঁকা, নিরাপদ খাদ্য উপকরণের ব্যবহার নিশ্চিতে কালিযুক্ত কাগজের পেপার ব্যবহার না করা ও টক জাতীয় খাবার অ্যালুমিনিয়ামের/সিলভারের পাতিলে রান্না না করার পরামর্শ প্রদান করেন।
তিনি নষ্ট বা পঁচে যাওয়া বাদাম, ভূট্টা খেতে নিষেধ করেন কারণ এতে আফলাটক্সিন থাকতে পারে যা প্রাণঘাতী হতে পারে। তিনি মৌসুমি ফলমূল এবং বিদেশী ফলমূল ও ফরমালিন নিয়ে মানুষের ভুল ধারনা গুলো নিয়েও আলোচনা করেন।
তিনি সকলকে নিরাপদ খাদ্যদের বিষয়ে আরো বেশি সচেতন হওয়ার আহবান জানান। তিনি আরো বলেন, ঝালমুড়ি, ভাজাপোড়া খাবার নেওয়ার সময় দোকানদান কালীযুক্ত, ময়লা কাগজে তা দিয়ে থাকেন, এই কালীগুলো হল কার্বন এবং তা শরীরে ক্যান্সার তৈরি করতে পারে। তিনি সকলকে খাবার গ্রহণের সময় অবশ্যই সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দেন।
পরে কুইজে বিজয়ীদের মাঝে মগ, বিশেষ লুডু বোর্ড বিতরণের পর শিক্ষার্থীদের মাঝে নিরাপদ খাদ্য বিষয়ক লিফলেট, পোস্টার বিতরণের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন নিরাপদ খাদ্য অফিসার।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);