শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সর্বশেষ
অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন নেতানিয়াহু টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষ: ১৪৪ ধারা জারি দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস আকাশ প্রতিরক্ষার নতুন শক্তি তৈরি করল ইরান ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত গাছে উঠেছিলেন আম পাড়তে, ফিরলেন লাশ হয়ে! আমার একটা ছাওয়াল আছে, আমি খালাস চাই: সোহেল হাদি হত্যা নিয়ে জামায়াত আমিরের পিএসের সম্পৃক্ততার দাবি বিদ্যুতের দাম বাড়তে পারে ১৫-২০ শতাংশ, আজ ঘোষণা তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ-জলকামান ঈদকে পুঁজি করে বালিয়াড়ি দখল, গড়ে উঠল শত শত দোকান প্রথম দিনে দেশে ফিরলেন ৬১৭৫ হাজি ১০ কোটি টাকা: অভিযোগ নিয়ে হাসনাত-প্রশাসকের ফোনালাপ ১৪০০ জনের মৃত্যুর তথ্য প্রত্যাহারে জাতিসংঘে ‘শেখ হাসিনার চিঠি’ প্রথম ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৯ হাজি  যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে সুবিশাল সামরিক কমপ্লেক্স চীনের দুপুরের মধ্যে আট অঞ্চলে ঝড়ের আভাস বাংলাদেশিদের আর জামাই আদর করা হবে না: শুভেন্দু অধিকারী মুষলধারে বৃষ্টি শুরু ঢাকায়, থাকবে কত দিন

শেরপুর সীমান্তে বিএসএফের ৬ ব্যক্তিকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

সীমু দা
শনিবার, ৬ জুন, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন
%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0 %E0%A6%B8%E0%A7%80%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%8F%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B0 %E0%A7%AC %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%81%E0%A6%B6%E0%A6%87%E0%A6%A8 %E0%A6%9A%E0%A7%87%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE %E0%A6%B0%E0%A7%81%E0%A6%96%E0%A7%87 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর ভারতীয় নাগরিকদের পুশইন চেষ্টাকে রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার রামচন্দ্রকুড়া বিওপির অধীনস্থ ১১৮ নম্বর মেইন সীমান্ত পিলারের শূন্যরেখা থেকে প্রায় ৪০০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থানরত ছয় ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি এর সদস্য ও স্থানীয় জনসাধারণের সম্মিলিত প্রচেষ্টায় সেই চেষ্টা ব্যর্থ হয়। এদিকে, পুশইন চেষ্টা রুখে দিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।

বিষয়টি শনিবার (৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে নিশ্চিত করেন ময়মনসিংহের ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ। বিজিবি সূত্রে জানা যায়, ভারতীয় ২২ বিএসএফ ব্যাটালিয়নের বাবুরামবিল ক্যাম্পের আওতাধীন চেরাংপাড়া এলাকায় ছয় ব্যক্তিকে ভারতের মেঘালয় রাজ্য থেকে এনে মানবপাচারকারী চক্রের সহায়তায় বাংলাদেশে পুশইনের উদ্দেশ্যে রাখা হয়। পরে কাটাতারবিহীন সীমান্ত এলাকা দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করানোর পরিকল্পনা করে বিএসএফ। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করলে বিএসএফের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।

বিজিবি আরও জানায়, ঘটনার পর থেকে সীমান্তের সব বিওপিতে জনবল বৃদ্ধি করা হয়েছে। সম্ভাব্য পুশইন হতে পারে এমন এলাকায় ২৪ ঘণ্টা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি মাইকিং করে স্থানীয়দের সচেতন করা হচ্ছে। এমনকি সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের নিয়ে জনসচেতনতামূলক সভার আয়োজন করা হচ্ছে। একই সাথে তথ্যদাতা নিয়োগের মাধ্যমে বাংলাদেশী দালাল ও মানবপাচারকারী চক্রের সদস্যদের পরিচয় শনাক্ত করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে বিজিবি’র টহল দল। মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযানও অব্যাহত রয়েছে জানায় বিজিবি।রদার ॥

এ বিষয়ে ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে ৩৯ বিজিবির সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By