শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সর্বশেষ
একদিনের সরকারি ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি এবার স্বর্ণের দামে বড় পতন ভারতে বজ্রপাত ও ভারি বর্ষণে মৃত্যু বেড়ে ১১১ সন্ধান মিলল ‘রহস্যজনকভাবে’ নিখোঁজ সেই ৪ স্কুলছাত্রীর টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু ২১ ব্যক্তি ও গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা আমিরাতের পরিচয় গুপ্ত রেখে দেড় মাস বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে অবস্থান তরুণীর মোটরসাইকেলে কড়াকড়ি, নিয়ন্ত্রণহীন অটোরিকশা নিয়ে নীরবতা কেন? ইরানে গোপন হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত নেপালে অবতরণের সময় হঠাৎ বিমানে আগুন গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্টের রায় ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামির পদত্যাগ বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-২০ দল ঘোষণা সাজেক সড়কে টায়ার জ্বালিয়ে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ রিয়াল মাদ্রিদকে হারিয়ে লিগ শিরোপা জিতল বার্সেলোনা ২০২৬ বিশ্বকাপে হট ফেবারিট কারা, জানালেন মেসি আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের কার্যক্রম ও জনবলের চাকরি বহাল রাখার দাবি নাটোরে ট্রাকের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল ছাগল ব্যবসায়ীর, আহত ৩ নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

হেমনগর জমিদারবাড়ির ঐতিহ্য ফেরাতে যুবকদের পরিচ্ছন্নতা অভিযান

সীমু দা
সোমবার, ৪ মে, ২০২৬, ৭:১২ অপরাহ্ন
%E0%A6%B9%E0%A7%87%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%97%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%90%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B9%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%AB%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AF%E0%A7%81%E0%A6%AC%E0%A6%95%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী হেমনগর জমিদারবাড়িতে একসময় দর্শনার্থীদের পদচারণা থাকলেও, দীর্ঘদিনের অবহেলা, চারপাশে আগাছা, ময়লা-আবর্জনা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে বর্তমানে দর্শনার্থী অনেকটাই কমে গেছে। এই পরিস্থিতিতে স্থানীয় যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক স্থাপনাটিতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। গত ২৬ এপ্রিল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়। স্থানীয় যুবক স্কুল-কলেজের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত হয়ে এই উদ্যোগকে আরও বেগবান করেছেন।

জানা যায়, জমিদার হেমচন্দ্র কর্তৃক নির্মিত এই জমিদারবাড়িটি একসময় অঞ্চলের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল। উপমহাদেশের জমিদারি ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে এটি আজও মূল্য বহন করে। তবে দীর্ঘদিন সংস্কারের অভাবে ভবনের মূল কাঠামোসহ আশপাশের স্থাপনা ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

স্বেচ্ছাসেবীরা জানান, এটি আমাদের এলাকার ঐতিহ্য। সময়মতো সংস্কার না হলে একসময় এটি সম্পূর্ণ বিলীন হয়ে যাবে। তাই আমরা নিজেরাই কাজ শুরু করেছি। নিজেদের শ্রমে জমিদারবাড়িটির আগের সৌন্দর্য ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত থাকবে। পাশাপাশি তারা স্থানীয় বাসিন্দাদের আরও সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

স্থানীয়দের মতে, প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর বা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিলে হেমনগর জমিদারবাড়িটিকে একটি আকর্ষণীয় পর্যটনকেন্দ্রে রূপ দেওয়া সম্ভব। এতে ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি কর্মসংস্থান, পর্যটন ও স্থানীয় অর্থনীতির উন্নয়ন ঘটবে। বর্তমানে স্বেচ্ছাশ্রমভিত্তিক পরিষ্কার কার্যক্রম চলমান থাকলেও এলাকাবাসীর প্রত্যাশা, সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এতে হেমনগর জমিদারবাড়ি ফিরে পাবে তার হারানো ঐতিহ্য, সৌন্দর্য ও ঐতিহাসিক মর্যাদা।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By