সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সর্বশেষ
হাইকোর্টে এমপি মুফতি আমির হামজার আগাম জামিন দেশের মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর এক রাতে তেলের দামে বড় লাফ ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৪, আহত ৩৮ মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে কঠোর অবস্থানে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারি নগরকান্দা কলেজে প্রশাসন-শিক্ষকদের অব্যবস্থাপনায় ধ্বংসের মুখে শিক্ষাব্যবস্থা মোরেলগঞ্জে প্রতিবন্ধী দাখিল পরীক্ষার্থী প্রকৌশলী হতে চায় যেভাবে এয়ারপোর্টে মবের শিকার আলিয়া, জানালেন দেহরক্ষী ইসলামাবাদে গিয়েছেন আরাগচি, পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন কর্মকর্তার সাক্ষাৎ নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা

পদ্মায় বড়শিতে ধরা কুমির নিয়ে চাঞ্চল্য, ৯ ঘণ্টা পর উদ্ধার 

সীমু দা
সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৭:১২ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AC%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%A7%E0%A6%B0%E0%A6%BE %E0%A6%95%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF %E0%A7%AF %E0%A6%98%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE %E0%A6%AA%E0%A6%B0 %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে জেলের বরশিতে আটকা পড়া একটি কুমিরকে প্রায় ৯ ঘণ্টা পর সফলভাবে উদ্ধার করেছে খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিশেষজ্ঞ দল। সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কাজীবাড়ি খেয়াঘাট এলাকা থেকে কুমিরটি উদ্ধার করা হয়।

জানা যায়, সকালে গোপালপুর এলাকায় পদ্মা নদীতে মাছ ধরার সময় জেলেদের ফেলা হাজাইরা বরশিতে কুমিরটি আটকা পড়ে। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় জেলেরা ঝুঁকি নিয়েই কুমিরটিকে জীবিত অবস্থায় উদ্ধার করে কাজীবাড়ি ঘাটে নিয়ে আসেন এবং তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে সকাল থেকেই ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত হয়ে কুমিরটির নিরাপত্তা নিশ্চিত করেন। পরে বিকেলে খুলনা থেকে আসা বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যায়।

খুলনা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিভাগের কর্মকর্তা তন্ময় আচার্য জানান, উদ্ধার হওয়া কুমিরটি একটি পুরুষ নোনা পানির প্রজাতির। সাধারণত এ ধরনের কুমির সমুদ্র বা উপকূলীয় লবণাক্ত পানিতে বসবাস করে। তবে জোয়ার-ভাটা, খাদ্যের সন্ধান কিংবা প্রাকৃতিক কারণে মাঝে মাঝে তারা মিঠা পানির নদীতেও প্রবেশ করতে পারে।

তিনি আরও বলেন, কুমিরটিকে প্রথমে খুলনায় নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী উপযুক্ত পরিবেশে—সম্ভবত নোনা পানির স্বাভাবিক আবাসস্থলে—এটিকে অবমুক্ত করা হবে।

উদ্ধারে সহায়তাকারী জেলে স্বপন ব্যাপারী, রাজীব ব্যাপারী, রবিউল ব্যাপারী ও বিল্লাল খান জানান, প্রতিদিনের মতো মাছ ধরতে গিয়ে হঠাৎ বরশিতে অস্বাভাবিক টান অনুভব করেন তারা। পরে বুঝতে পারেন একটি বড় কুমির আটকা পড়েছে। ঝুঁকি থাকা সত্ত্বেও তারা কুমিরটিকে জীবিত উদ্ধার করে প্রশাসনের কাছে হস্তান্তর করেন।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বন বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে কুমিরটির নিরাপত্তা নিশ্চিত করা হয়। তিনি নদীতীরবর্তী এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “নোনা পানির কুমির পাওয়া যাওয়ায় শিশু ও গবাদিপশু নিয়ে নদীতে নামার ক্ষেত্রে সবাইকে বাড়তি সতর্ক থাকতে হবে।” স্থানীয় প্রশাসন জানিয়েছে, এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে শিগগিরই প্রচারণা চালানো হবে।

উল্লেখ্য, পদ্মা নদী কুমিরের স্বাভাবিক আবাসস্থল না হলেও অতীতেও বিচ্ছিন্নভাবে এখানে কুমির দেখা যাওয়ার ঘটনা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন, নদীর গতিপথের পরিবর্তন এবং খাদ্যের সন্ধান—এসব কারণেই এমন অস্বাভাবিক উপস্থিতি লক্ষ্য করা যায়।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By