শরীয়তপুরে শ্যালো মেশিন কাঁধে ও মাথায় নিয়ে ফিলিং স্টেশনে তেল নিতে যাওয়ার একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে আলোচনা ও কৌতূহল।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন কৃষক সেচ কাজে ব্যবহৃত শ্যালো মেশিন খুলে কাঁধে বহন করে একটি ফিলিং স্টেশনে নিয়ে যাচ্ছেন। পরে সেখানে মেশিনে সরাসরি জ্বালানি তেল ভরার প্রস্তুতিও নিতে দেখা যায় তাদের।
বুধবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন কৃষক তাদের ব্যবহৃত সেচ পাম্প মেশিন খুলে সরাসরি ফিলিং স্টেশনে নিয়ে এসেছেন। সেখানে মেশিনে তেল ভরার প্রস্তুতি নিতে দেখা যায় তাদের।
কৃষকদের ধারণা ছিল, খালি বোতল বা ড্রামে তেল না দেওয়া হলেও মেশিনসহ গেলে সহজে জ্বালানি পাওয়া যাবে—এই বিশ্বাস থেকেই তারা শ্যালো মেশিন কাঁধে করে স্টেশনে যান।
এ বিষয়ে চোকদার ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, সরকারি নিয়ম অনুযায়ী অনুমোদন ছাড়া খোলা পাত্রে জ্বালানি তেল বিক্রি করা হয় না। তবে কৃষি কাজে ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি থাকলে নির্ধারিত প্রক্রিয়ায় তেল সরবরাহ করা হয়।
এ বিষয়ে স্থানীয়রা বলছেন, সচেতনতার অভাব ও সঠিক তথ্য না জানার কারণেই কৃষকরা এমন পদক্ষেপ নিয়েছেন। কৃষি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি আরও স্পষ্টভাবে জানানো হলে এ ধরনের বিভ্রান্তি দূর হবে বলে মনে করছেন তারা।
ফিলিং স্টেশনটির ব্যবস্থাপক আব্দুল জব্বার বলেন, ১৮ তারিখ শনিবার কৃষকরা শ্যালো মেশিন কাঁধে করে আমাদের পাম্পে আসেন এবং তেল নিয়ে যান। অনেকেই এখনো আগের নিয়মের কারণে বিভ্রান্ত থাকেন। একসময় বোতলে তেল বিক্রি নিষিদ্ধ ছিল, পরে প্রশাসনের নির্দেশনায় কৃষকদের সুবিধার কথা বিবেচনা করে সীমিতভাবে আবার বোতলে তেল দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, কৃষি ও জরুরি কাজে ব্যবহারের ক্ষেত্রে যথাযথ অনুমতি থাকলে নিয়ম মেনে জ্বালানি সরবরাহ করা হয়।
এ ঘটনাকে ঘিরে এলাকায় যেমন কৌতূহল সৃষ্টি হয়েছে, তেমনি জ্বালানি বিতরণ ব্যবস্থার নিয়ম-কানুন নিয়েও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
মাসুম/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);