মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ তোরেসের জোড়া গোল, ইয়ামাল নৈপুণ্যে শিরোপার আরও কাছে বার্সা ইরানকে অস্ত্র দিলে চীনকে ‘বড় সমস্যায়’ পড়তে হবে: ট্রাম্প

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২

সীমু দা
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A7%8C%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%95 %E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%98%E0%A6%9F%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A8%E0%A7%8B%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81 %E0%A6%86%E0%A6%B9%E0%A6%A4 %E0%A7%A8

সৌদি আরবের নাজরান শহরে সড়ক দুর্ঘটনায় নুর করিম ফরহাদ (৪৫) নামে নোয়াখালীর এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই প্রবাসী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেন পূর্ব চরবাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার মঞ্জু। এরআগে,গতকাল শনিবার ১৮ এপ্রিল রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরহাদ নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব চরবাটা গ্রামের চান্দু সওদাগর বাড়ির চান মিয়ার ছেলে। অপরদিকে, আহত মো.জুলেয়ল (২৮) ও মো. হোসেন (৩২) একই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে যান ফরহাদ। সম্প্রতি তিনি নুর হোসেন নামে এক যুবককে সেখানে নিয়ে যান। শনিবার রাতে ওই যুবককে বিমানবন্দরে পৌঁছে দিতে যাওয়ার পথে নাজরান এলাকায় একটি লরির সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। এতে ফরহাদসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরহাদকে মৃত ঘোষণা করেন। আহত জুলেয়ল ও হোসেন বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে পূর্ব চরবাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার মঞ্জু আরও বলেন, তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By