বরগুনায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬। শনিবার (১৮ এপ্রিল) শহরের মৎস্য ভবন সংলগ্ন বালুর মাঠ, বিকেলে ৪টায়, শহীদ স্মৃতি সড়কে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খালিদ সাইফুল্লাহ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ জেড এম সালেহ ফারুক, কেন্দ্রীয় যুবদল নেতা মুরাদ খান, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সানাউল্লাহ সানি, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান এবং বরগুনা ক্রীড়া দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সবুজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড যুবদলের সভাপতি মনজুরুল আহসান।
টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন ফারুক হোসেন, জাহাঙ্গীর মিয়া, উল্লা সোহাগ, ফিরোজ ও হেলাল।
এ সময় অতিথিরা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে এবং সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে যুব সমাজকে খেলাধুলায় আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের উপস্থিতিতে টুর্নামেন্টটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।
মাসুম/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);